PM Narendra Modi
PM Narendra Modi

PM Narendra Modi : বড় স্বপ্ন দেখার সময় এসেছে! লালকেল্লা থেকে আত্মনির্ভর ভারতের ডাক মোদির

Bengal Liberty : ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ২০৪৭-এর বিকশিত ভারতের স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। জাতীয় পতাকা উত্তোলনের পর ভাষণে দেশের উন্নয়ন, আত্মনির্ভরতা, প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি ও মহিলাদের অংশগ্রহণ নিয়ে একাধিক বার্তা দেন তিনি। একইসঙ্গে অসমের বন্যার্তদের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “বড় স্বপ্ন দেখার সময় এসেছে।” আগামী দিনে নিজেদের শক্তিতেই দেশের স্বার্থ রক্ষার বার্তাও দেন মোদি (PM Narendra Modi)।

PM Narendra Modi
PM Narendra Modi

বিকশিত ভারতের লক্ষ্যে উন্নয়ন ও আত্মনির্ভরতার বার্তা (PM Narendra Modi)

২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত দেশ হিসেবে গড়ে তোলার সংকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, গত ১২ বছরে দেশের কোটি কোটি মানুষ দারিদ্র্যতা থেকে বেরিয়ে স্বচ্ছলতার দিকে এগিয়েছেন। ঘরে ঘরে জল পৌঁছেছে। ডিজিটাল ক্ষেত্রেও দেশ দ্রুত এগিয়েছে। মোদির কথায়, “অন্যের উপর ভরসা করে দেশ গড়া যায় না। নিজেদের স্বার্থ নিজেদেরই রক্ষা করতে হবে।” প্রযুক্তি ও শক্তিক্ষেত্রেও আত্মনির্ভরতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। দেশে একাধিক সেমিকন্ডাক্টর কারখানা গড়ে ওঠার কথা জানান তিনি। আগামী দিনে আরও কারখানা তৈরির পরিকল্পনার কথাও বলেন। পাশাপাশি পাঁচটি নতুন পরমাণু চুল্লি এবং ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পরমাণু শক্তি উৎপাদনের লক্ষ্যের কথা তুলে ধরেন।

সৌরশক্তির ব্যবহার বাড়ানোর কথাও বলেন মোদি। তাঁর দাবি, ‘পিএম সূর্য ঘর’ প্রকল্পে ইতিমধ্যে ৫০ লক্ষ বাড়িতে সৌরশক্তির ব্যবহার শুরু হয়েছে। অনেক পরিবারের বিদ্যুতের বিল শূন্যে নেমেছে। রেলের বৈদ্যুতিকরণ নিয়েও সরকারের সাফল্যের কথা তুলে ধরেন তিনি। তাঁর দাবি, গত ১০ বছরে রেলের ৭০ শতাংশ বৈদ্যুতিকরণ হয়েছে।

Advertisement
Advertisement

নারী ক্ষমতায়নে জোর (PM Narendra Modi)

আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার বার্তা দেন মোদি। তাঁর কথায়, “ভারত শুধু বাজার হয়ে থাকবে না। ফ্র প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হবে।” ড্রোন, কাউন্টার-ড্রোন ব্যবস্থা এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দেশকে আরও শক্তিশালী করার কথা বলেন তিনি। মাওবাদ দমন নিয়েও কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, মাওবাদী হিংসায় বহু পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন। জঙ্গলে অস্ত্র হাতে লড়াই করা মাওবাদীদের পাশাপাশি ‘নকশাল’-এর বিরুদ্ধেও লড়াই প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। দ্রুত ‘মিশন সুদর্শন চক্র’ কাজ করছে বলেও জানান মোদি।

Advertisement
Advertisement

পাশাপাশি মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার পক্ষেও সওয়াল করেন মোদি। তাঁর বক্তব্য, “বিকশিত ভারত তখনই হবে, যখন মহিলারাও বিধানসভা, লোকসভায় আসার সুযোগ পাবেন।” স্বাধীনতা সংগ্রামের স্মৃতি স্মরণ করে ভাষণের শেষ পর্যায়ে নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/15/pm-narendra-modi-14/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury