Bengal Liberty:
৮০তম স্বাধীনতা দিবসের দিন ঋষি অরবিন্দের জন্মদিন উপলক্ষে তাঁর স্মৃতিবিজড়িত বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাধীনতা দিবসের সরকারি কর্মসূচির পর শনিবার বিকেলে ঋষি অরবিন্দের বাসভবনে যান মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে ঋষি অরবিন্দের জীবন, দর্শন এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

CM Suvendu Adhikari
আরও খবর
অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, “অরবিন্দ ভবনে আসার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি।” একইসঙ্গে ঋষি অরবিন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রকাশিত ‘বন্দে মাতরম’ পত্রিকা এবং স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
শুভেন্দু অধিকারীর বক্তব্য, ঋষি অরবিন্দের নামে থাকা প্রতিষ্ঠানগুলির সংস্কার, সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকার নেবে। অরবিন্দ ভবনকে হেরিটেজ সম্পদ হিসেবে সংরক্ষণের উপরও জোর দেন তিনি।
জন্মদিনে ঋষি অরবিন্দকে শ্রদ্ধা(CM Suvendu Adhikari)
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “মোদিজিকে বিশেষ করে ধন্যবাদ। ঋষি অরবিন্দের যোগচর্চার কথা ভুলে গিয়েছিল সবাই। উনি সেই অভ্যাস ফিরিয়ে এনেছেন।” আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রসঙ্গ টেনে অরবিন্দের ভাবনা ও যোগচর্চার সঙ্গে তার যোগসূত্রের কথাও উল্লেখ করেন তিনি।

পাশাপাশি, পূর্বতন সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, গত ১৫ বছরে ঋষি অরবিন্দের জন্মদিনে এই বাড়িতে সরকারের কোনও প্রতিনিধি আসেননি। তাঁর কথায়, বিষয়টি “বেশ দৃষ্টিকটু”। তিনি জানান, এর আগে তাঁর এখানে আসার সুযোগ হয়নি। তাই আজ এখানে এসে নিজেকে ধন্য মনে করছেন।
ইতিহাস-ঐতিহ্য রক্ষার বার্তা শুভেন্দু অধিকারীর(CM Suvendu Adhikari)
ঋষি অরবিন্দের জন্মদিনে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ফের সামনে এল পশ্চিমবঙ্গের ইতিহাস, জাতীয়তাবাদ এবং রাজনৈতিক উত্তরাধিকারের প্রশ্ন। অতীতের সরকারের ভূমিকা নিয়ে আক্রমণ শানানোর পাশাপাশি বর্তমান সরকারের তরফে অরবিন্দের স্মৃতি ও ঐতিহ্য সংরক্ষণের বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ তৃণমূল জিতলে তবেই দলে থাকতেন রচনা! অভিনেত্রীর বক্তব্যে কী বললেন কল্যাণ?


