Bengal Liberty
লস অ্যাঞ্জেলস(Javelin Throw) অলিম্পিকস ২০২৮-এর আগে জার্মানির হেভিওয়েট জ্যাভলিন থ্রোয়ার জুলিয়ান ওয়েবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে সবাইকে অবাক করে স্বর্ণপদক জিতে নিলেন। পুরো প্রতিযোগিতায় শুরু থেকে খুব একটা ভালো ছন্দে না থাকলেও প্রতিযোগিতা যত এগিয়েছে, ততই ছন্দে ফিরেছেন জুলিয়ান। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে রাজকীয় ভঙ্গিতে স্মরণীয় স্বর্ণপদক জিতে সমালোচকদের মুখ পুরোপুরি বন্ধ করে দিলেন জার্মানির তারকা।

শুরু থেকে পিছিয়ে, শেষ লগ্নে জয়(Javelin Throw)
নিক থুমান, পাট্রিক গাইলুমস এবং জুলিয়ান ওয়েবার—সবার নজর ছিল এই তিন প্রতিযোগীর দিকে। তাঁদের মধ্যে শুরুতে অনেকটাই এগিয়ে ছিলেন নিক থুমান। কিন্তু পরপর দুই রাউন্ডে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেননি। অন্যদিকে, পাট্রিক গাইলুমসও কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেও শেষ পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারেননি। তবে ফাইনাল রাউন্ডে বদলে যায় প্রতিযোগিতার সমীকরণ।
৯০.৪০ মিটারের দুর্দান্ত থ্রো করে অসাধারণ কৃতিত্ব অর্জন করেন জার্মানির এই ক্রীড়াবিদ। টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত করেন জুলিয়ান। অন্যদিকে, নিক থুমান ও পাট্রিক গাইলুমসকে রুপো ও ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। প্রতিযোগিতা শেষে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন জুলিয়ান।
আরও খবর
জুলিয়ানের স্বর্ণপদক জয়ের পর প্রতিক্রিয়া(Javelin Throw)
“সত্যি বলছি, এই মুহূর্ত আমার জীবনে আসবে, তা আমি ভাবতেই পারিনি। এই অনুভূতিকে ভাষায় প্রকাশ করা যায় না। অনেক লড়াই ও প্রতিকূলতা জয় করে আজ এই মুহূর্তের সাক্ষী হল সবাই। আমি আমার পরিবারের সদস্য, কোচ এবং সর্বোপরি আমার দেশকে ধন্যবাদ জানাতে চাই। আজকের এই মুহূর্ত আবারও জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করব।

লস অ্যাঞ্জেলস অলিম্পিকস ২০২৮ আমার পরবর্তী লক্ষ্য। ১০০ শতাংশ দিয়ে আমি চেষ্টা করব এই মুহূর্তকে আবারও ফিরিয়ে আনতে।” লস অ্যাঞ্জেলস অলিম্পিকসের আগে এই জয় নিঃসন্দেহে জুলিয়ানকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। অন্যদিকে, ভারতের নীরজ চোপড়ার কাছেও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন জার্মানির তারকা জুলিয়ান ওয়েবার। তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্স যে আগামী দিনে জ্যাভলিনের লড়াই আরও জমিয়ে দেবে, তা বলাই বাহুল্য।



