Job Exam Protest

Job Exam Protest: দাবি না মানলে আন্দোলন চলবে! ২০ অগস্ট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক

Bengal Liberty

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা চাকরিপ্রার্থী ও পড়ুয়াদের (Job Exam Protest)। আগামী ২০ অগস্ট মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের রাঁচির বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে JPSC-JSSC Reforms Manch। শাসক জেএমএম-কংগ্রেস জোটের বিরুদ্ধে তাঁদের দাবি নিয়ে রাজনৈতিক স্বার্থে টালবাহানার অভিযোগ তুলে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, নিয়োগ পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগ উঠলেও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। পরীক্ষার্থীদের দাবি, অনিয়মের অভিযোগ ওঠা পরীক্ষাগুলি বাতিল করে নিয়োগ প্রক্রিয়ার স্বাধীন তদন্ত করতে হবে।

Job Exam Protest

পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন Job Exam Protest

শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাঁচিতে ‘তিরঙ্গা যাত্রা’ বের করেন আন্দোলনরত পড়ুয়া ও চাকরিপ্রার্থীরা। জয়পাল সিং মুন্ডা স্টেডিয়াম থেকে আলবার্ট এক্কা চকের দিকে এগিয়ে যায় মিছিল। জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনকারীরা ‘ভারত মাতা কি জয়’ এবং ‘বন্দে মাতরম’ স্লোগান দেন। আন্দোলনে হুইলচেয়ারে থাকা দু’জন আন্দোলনকারীও অংশ নেন। জানা গিয়েছে, তাঁরা অনশনে বসেছেন। রবিবার ঝাড়খণ্ডের ২৪টি জেলাতেই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল পোড়ানো হবে বলে সূত্রের খবর। পাশাপাশি, আগামী ২০ অগস্ট রাঁচিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের পড়ুয়া ও চাকরিপ্রার্থীদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Advertisement
Advertisement

JPSC-JSSC Reforms Manch-এর নেতৃত্বে গত ২২ দিন ধরে আন্দোলন চলছে। সংগঠনের নেতা রবীন্দ্র পাসওয়ান বলেন, “আগামী ২০ অগস্ট আমরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করব। আমরা তাঁর পদত্যাগ চাই। কারণ জেএমএম এবং কংগ্রেস আমাদের সঙ্গে রাজনৈতিক খেলা খেলছে।” তাঁর আরও দাবি, মুখ্যমন্ত্রী যদি তাঁদের দাবির বিষয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা না বলেন, তাহলে রাহুল গান্ধীকে জেএমএম নেতৃত্বাধীন জোট থেকে সমর্থন প্রত্যাহার করতে হবে।

Advertisement
Advertisement

CBI তদন্তের দাবি

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের CBI তদন্তের দাবি জানিয়েছে আন্দোলনকারীদের সংগঠন। বিকল্প হিসেবে ঝাড়খণ্ডের বাইরে থেকে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি কমিটি গঠন করে তদন্তের দাবিও জানানো হয়েছে। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। আগামী ২০ অগস্টের কর্মসূচিকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তের পড়ুয়া ও চাকরিপ্রার্থীদের রাঁচিতে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠন।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury