Abhijit Dipke

Abhijit Dipke: RPI(A)-তে যোগ দিন! অভিজিৎ দীপকের কাছে অঠওয়ালের বার্তা

Bengal Liberty

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে এনডিএতে যোগ দেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অঠওয়ালে (Abhijit Dipke)। শুধু শাসকজোটে যোগ দেওয়াই নয়, তাঁর নিজের দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-তেও দীপকেকে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন অঠওয়ালে। তাঁর দাবি, অম্বেডকরের আদর্শ ও স্বপ্নপূরণের লক্ষ্যে দীপকের রাজনীতিতে সক্রিয় হওয়া উচিত।

Abhijit Dipke

গণআন্দোলনেই আস্থা দীপকের

সোমবার কেন্দ্রের সামাজিক ন্যায়মন্ত্রকের প্রতিমন্ত্রী অঠওয়ালে বলেন, “আমার ধারণা অভিজিৎ দীপকে অম্বেদকরপন্থী। তিনি বয়সে নবীন এবং খুবই সক্রিয় একজন। তাঁর রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-তে যোগ দেওয়ার কথা ভাবা উচিত।” একই সঙ্গে দীপকেকে সরাসরি এনডিএ জোটে যোগ দেওয়ার আহ্বান জানান অঠওয়ালে।

Advertisement
Advertisement

তবে অঠওয়ালের এই প্রস্তাব নিয়ে এখনও অভিজিৎ দীপকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরং সম্প্রতি রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা খারিজ করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা। দীপকের বক্তব্য, সাধারণ মানুষ রাজনীতি এবং নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারাচ্ছেন। দেশের উন্নতির জন্য নতুন কোনও রাজনৈতিক দল গঠনের পরিবর্তে গণআন্দোলন গড়ে তোলার প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

দীপকের কথায়, “যে ভাবে মানুষ বিচারব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা এবং গণমাধ্যমের উপর আস্থা হারাচ্ছে, তাতে দেশে একটা গণআন্দোলন জরুরি।” অর্থাৎ, এক দিকে অঠওয়ালের তরফে রাজনীতির মূল স্রোতে আসার আহ্বান, অন্য দিকে রাজনীতিতে যোগ না দিয়ে গণআন্দোলনের পক্ষে সওয়াল—অভিজিৎ দীপকের অবস্থান আপাতত স্পষ্টতই ভিন্ন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury