Suvendu Adhikari
Suvendu Adhikari

Suvendu Adhikari: ‘আজ রাতেই এলাকায় যান’, মন্ত্রী-বিধায়কদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর! নজরে আইনশৃঙ্খলা থেকে অন্নপূর্ণা যোজনা

Bengal Liberty: বন্যা পরিস্থিতি থেকে রাজ্যের আইনশৃঙ্খলা, অন্নপূর্ণা যোজনার প্রচার থেকে সাম্প্রতিক অগ্নিকাণ্ড—একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বুধবার বিকেলে জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে মন্ত্রী ও বিধায়কদের উদ্দেশে একাধিক কড়া নির্দেশ দিয়েছেন তিনি। বিশেষ করে বন্যা পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও সরাসরি মাঠে নেমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মাঠে নেমে সহযোগিতা ( CM Suvendu Adhikari)

সূত্রের খবর, বন্যাকবলিত এলাকার বিধায়কদের বুধবার রাতের মধ্যেই নিজেদের এলাকায় পৌঁছনোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু এলাকায় পৌঁছে গেলেই দায়িত্ব শেষ হবে না। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনতে হবে, কোন এলাকায় কী ধরনের পরিষেবা প্রয়োজন, তা চিহ্নিত করতে হবে এবং সেই অনুযায়ী প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে বলতে হবে। প্রয়োজনে বিডিও অফিসে বসে পরিস্থিতির উপর নজরদারি করারও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য স্তর থেকে কোনও সাহায্যের প্রয়োজন হলে তা দ্রুত জানিয়ে দুর্গত মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে।

সঙ্গে জানা গিয়েছে, আগামীকাল মুখ্যমন্ত্রী নিজেও সবং ও আরামবাগ এলাকায় যাওয়ার কর্মসূচি নিয়েছেন। বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন তিনি।

Advertisement
Advertisement

আইনশৃঙ্খলায় কড়া ( Suvendu Adhikari)

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা নিয়ে একাধিক তথ্য আসছে বলে বৈঠকে আলোচনা হয়। তাই ডিজি, আইজি-সহ পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রয়োজন অনুযায়ী বৈঠক করে পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও অভিযোগ বা সমস্যা সামনে এলেই দ্রুত প্রশাসনকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনপ্রতিনিধিদেরও ফিল্ডে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্নপূর্ণা যোজনা নিয়ে ( Suvendu Adhikari)

অন্নপূর্ণা যোজনা নিয়েও বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্পের টাকা পাওয়া যাচ্ছে না—এমন একটি ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে তৈরি হচ্ছে বলে মনে করছে সরকার। সেই ধারণা দূর করতে এলাকায় এলাকায় অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের নিয়ে সম্মেলন এবং প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে প্রকল্পের জন্য আবেদন করতে হবে, কীভাবে টাকা পাওয়া যাবে এবং প্রকল্পের সুবিধা কী—সেই বিষয়গুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বলা হয়েছে। পোর্টালে জমা পড়া আবেদনগুলির উপরও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

হোটেলে অগ্নিকাণ্ড নিয়ে(CM Suvendu Adhikari)

এদিনের বৈঠকে ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনাও উঠে আসে। গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট হাতে আসার পরই বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আইন অনুযায়ী তদন্ত হবে এবং দোষী কেউ রেহাই পাবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট হোটেল বা অতিথিশালার ক্ষেত্রে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা ছিল কি না, তাও তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে।

অর্থাৎ, প্রশাসনিক স্তরের পাশাপাশি মন্ত্রী ও বিধায়কদেরও সরাসরি মাঠে নামিয়ে পরিস্থিতি মোকাবিলার উপরই এদিনের মন্ত্রিসভার বৈঠকে বিশেষ জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/19/kolkata-hotel-fire-6/

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury