Yogi Adityanath
Bengal Liberty: রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখতে বরাবর তৎপর যোগী। ফের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। এবার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে সতর্ক হতে বললেন উত্তরপ্রদেশের বাসিন্দাদের। এদিন উত্তরপ্রদেশের বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন, বাড়িতে বা অন্যান্য ব্যবসা সংক্রান্ত কাজে কাউকে নিয়োগ করার আগে পরিচয়পত্র যাচাই করুন। পাশাপাশি যোগীর বার্তা, উত্তরপ্রদেশের নিরাপত্তারক্ষায় সকলকেই দায়িত্ব নিতে হবে। রাজ্যের নিরাপত্তাকে উন্নতির বুনিয়াদ বলেও অভিহিত করেন তিনি।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর(SIR)-এর কাজ চলছে। এসআইআর শুরুর প্রাক্কাল থেকেই যোগী জানিয়েছেন সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। জাল নথিধারীদের কোনওভাবেই ছাড় নয়। অনুপ্রবেশ রুখতে ধাপে ধাপে পদক্ষেপ গ্রহণ করছেন তিনি।
অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এ বার উত্তরপ্রদেশের বাসিন্দাদের সতর্ক করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার সকালে সমাজমধ্যমে একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি বারংবার তাঁর রাজ্যের বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ করেছেন। পাশাপাশি তিনি বলেন, “কাউকে বাড়ি বা ব্যবসা সংক্রান্ত কাজে নিযুক্ত করার আগে তাঁর পরিচয়পত্র যাচাই করবেন।” ওই পোস্টেই আদিত্যনাথের সংযোজন, “উত্তরপ্রদেশের নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষা আমাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে। রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী, যাঁরা এই রাজ্যে বসবাস করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হচ্ছে।”
প্রসঙ্গত,(Yogi Adityanath)
এসআইআর শুরু হওয়ার পর পরই গত নভেম্বরে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ নির্দেশ দেন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে। তিনি জানান, রোহিঙ্গা ও বাংলাদেশিরা গত কয়েক বছরে বিরাট সংখ্যায় ভারতের বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশ করেছে। জাল ভোটার ও আধার কার্ড বানিয়ে বসবাস করছে ভারত। উত্তরপ্রদেশে তৎপরতার সঙ্গে নথিপত্র যাচাই করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কোনও সন্দেহ হলেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। শুধু তাই নয়, অনুপ্রবেশকারীদের রাখার জন্য রাজ্যের প্রতিটি জেলায় একটি করে অস্থায়ী ডিটেনশন সেন্টার(Detention Centre) তৈরি করারও নির্দেশ দেন তিনি। অনুপ্রবেশকারী বা বেআইনিভাবে ভিন দেশের নাগরিক ধরা পড়লেই, ধরে পাঠানো হবে ডিটেনশন সেন্টারে (Detention Centre)। অবৈধ ভাবে যে সমস্ত অনুপ্রবেশকারী অন্য রাজ্য থেকে উত্তরপ্রদেশে প্রবেশ করছেন বা করার চেষ্টা করছেন, তাঁদের আইনের আওতায় নিয়ে এসে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও নির্দেশ দেন যোগী।
