Bengal Liberty Desk, ৯ ডিসেম্বর, কলকাতা: SIR আবহে যৌনকর্মীদের (Sex workers) নাম তোলা নিয়ে প্রশ্নচিহ্ন দিয়েছিল তিন সংগঠন। যৌনকর্মীদের (Sex workers) সমস্যার কথা মাথায় রেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (Manoj Agarwal) চিঠি লিখেছিল তিন সংগঠন। তাঁদের নথিপত্র সংক্রান্ত সমস্যার সমাধানে কমিশনের(ECI) বিশেষ নজর দেওয়ার কথা বলে এই তিন সংগঠন। কথা মতো যৌনকর্মীদের নাম তুলতে স্পেশ্যাল ক্যাম্প (Special Camp) তৈরি করা হয়েছে এশিয়ার বৃহত্তম যৌনপল্লি সোনাগাছিতে। ক্যাম্পে এনুমারেশন ফর্ম (Enumeration Form) ফিল আপ করে জমা দিতে পারে এবং নথি সংক্রান্ত কোনও সমস্যার কথা জানাতে পারবে তাঁরা। কাজের তদারকিতে সেখানে উপস্থিত হন সিইও মনোজ আগরওয়াল (CEO)।

কী জানালেন CEO? (Chief Electoral Officer: Manoj Kumar Agarwal )
এদিন ক্যাম্পের কাজের তদারকিতে গিয়ে মনোজ জানান, “ওঁদের বাবা-মা না থাকলেও আমাদের
স্পেশ্যাল পাওয়ার দিয়েই নাম তুলব। স্পেশ্যাল অবজার্ভারের ৫ জন আগামিকাল আসছেন। শুধু যৌনকর্মী নয়, অরফান (অনাথ) হাউসেও স্পেশ্যাল ক্যাম্প হব। ১১ তারিখের মধ্যে ফর্ম তুলে নেব। ১৬ তারিখ খসড়া হবে।”
যৌনকর্মীদের সমস্যার কথা বলতে গিয়ে ৩ সংগঠন তিন দফার প্রস্তাব রেখেছিল- (SIR special camp for Redlight area workers)
১. যৌনকর্মীদের ক্ষেত্রে ভোটার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কমিশন যেন নির্দিষ্ট কিছু বিকল্প নথি বা পরিচয়পত্রকে আনুষ্ঠানিকভাবে গ্রহণযোগ্য ঘোষণা করে।
২. সোনাগাছি এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করে ভোটার তালিকা সংশোধন ও এনুমারেশন ফর্ম পূরণের প্রক্রিয়া সহজ করা হোক।
৩. যৌনকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের নামে বিদ্যমান ভোটার কার্ড যেন কোনও পরিস্থিতিতেই বাতিল না হয়, সে বিষয়ে কমিশন স্পষ্ট নির্দেশ দিক।
আরও খবর
লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), বিধবা ভাতা–সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পান সোনাগাছির বহু যৌনকর্মী। সেই কারণেই কমিশনের প্রতি তাঁদের প্রশ্ন— রাজ্য সরকারি প্রকল্পের উপভোক্তা হিসেবে নাম থাকা সত্ত্বেও কেন আবার নাগরিকত্ব নিয়ে সংশয় তৈরি হচ্ছে? যদিও এই ক্যাম্পের মাধ্যমে তাঁদের সমস্যার অনেকাংশেই সমাধান হবে বলে আশাবাদী সকলে।
[embedyt] https://www.youtube.com/watch?v=InfgknUJ2z4[/embedyt]


