Bengal Liberty : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে বৃহস্পতিবার বিকেলে কলকাতা পুরসভা ও পুলিশের অভিযান ঘিরে চরম উত্তেজনা ছড়ায় (Camac street)। তৃণমূলের নামাঙ্কিত একটি বিলবোর্ড খুলতে গিয়ে পুরকর্মী ও পুলিশের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর অনুগামীদের দীর্ঘক্ষণ বচসা ও ধস্তাধস্তি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, পুলিশের সঙ্গে অভিষেক-অনুগামীদের হাতাহাতিও হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত পুলিশি ঘেরাটোপের মধ্যেই দফতরের ছাদে উঠে বিলবোর্ডটি খুলে ফেলে পুরসভা। ঘটনায় কয়েক জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। বিলবোর্ড খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে এ দিনই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। আইনজীবী অর্ক নাগ দ্রুত শুনানির আবেদন জানালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ শুক্রবার বিষয়টি মেনশন করার অনুমতি দিয়েছে (Camac street)।

বিলবোর্ড খুলতে গিয়ে বচসা, ধস্তাধস্তি (Camac street)
অভিযোগ, ক্যামাক স্ট্রিটের দফতরের ভবনে অনুমতি ছাড়াই ওই বিলবোর্ড লাগানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার সেখানে পৌঁছন কলকাতা পুরসভার আধিকারিক ও পুলিশকর্মীরা। তবে বিলবোর্ডটি অবৈধ ভাবে লাগানো হয়েছে-এই অভিযোগ মানতে চাননি ডায়মন্ড হারবারের সাংসদ। পুলিশ ও পুর আধিকারিকদের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। দফতরে ঢোকার সময় থেকেই পুলিশ ও পুরকর্মীদের বাধার মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত জোর করে তাঁরা ভিতরে ঢুকলেও বিলবোর্ড খুলতে গিয়ে একের পর এক বাধার মুখে পড়েন। বিলবোর্ডটি ছিল ভবনের ছাদে। সেখানে যাওয়ার সিঁড়ির পথ আটকে দাঁড়িয়ে ছিলেন অভিষেক ও তাঁর অনুগামীরা। সিঁড়িতেই দীর্ঘক্ষণ বচসা চলতে থাকে।
এই ধস্তাধস্তির মধ্যে সিঁড়িতে পড়ে যান ডেরেক ও’ব্রায়েন, এমনটাই জানা গিয়েছে। তাঁকে পাশ কাটিয়েই শেষ পর্যন্ত পুর আধিকারিকেরা উপরে ওঠেন। পরিস্থিতি সামাল দিতে বাইরে থেকেও বিশাল পুলিশবাহিনী দিয়ে দফতর ঘিরে ফেলা হয়। উত্তেজনা বাড়তে থাকায় আরও পুলিশ মোতায়েন করা হয়। একসময় হেলমেট পরে পুলিশকর্মীরা দফতরের ভিতরে ঢুকে পড়েন এবং জোর করে ছাদে পৌঁছন।
আরও খবর

হাই কোর্টে অভিষেক (Camac street)
ছাদে পৌঁছে যেখানে বিলবোর্ডটি লাগানো ছিল, সেই অংশের তালা ভেঙে ভিতরে ঢোকেন পুর আধিকারিকেরা। প্রথমে বিলবোর্ড থেকে তৃণমূলের নাম লেখা ব্যানার খুলে নেওয়া হয়। এরপর পুরো বিলবোর্ডটিই খুলে ফেলা হয়। ঘটনাকে কেন্দ্র করে দফতরের ভিতরে স্লোগান, বচসা এবং ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পুলিশকর্মীদের সঙ্গে কয়েক জনের হাতাহাতির ঘটনাও সামনে আসে। পরে কয়েক জনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

অন্যদিকে, পুরসভার এই পদক্ষেপকে ‘ব্যক্তিগত সম্পত্তিতে অবৈধ হস্তক্ষেপ’ বলে দাবি করেছেন অভিষেক। বিলবোর্ড খুলে ফেলার সিদ্ধান্তের বিরুদ্ধে এ দিন বিকেলেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। তাঁর আইনজীবী অর্ক নাগ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান। বিচারপতি জানিয়েছেন, শুক্রবার বিষয়টি মামলার জন্য মেনশন করা যেতে পারে।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/27/camac-street/


