Bengal Liberty
রাখি পূর্ণিমার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের(Suvendu Adhikari)আবহেই তরুণ প্রজন্মকে দেশগঠনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নজরুল মঞ্চে রাখি বন্ধনের বিশেষ অনুষ্ঠান থেকে তাঁর আহ্বান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শুধু পেশাগতভাবে নয়, দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং শৃঙ্খলার শিক্ষাতেও সমৃদ্ধ হতে হবে। আর সেই জায়গাতেই NCC-র গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরলেন তিনি।

তরুণরাই আগামীর ভরসা(Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রী বলেন, তরুণরাই বর্তমান এবং ভবিষ্যৎ। স্কিল ট্রেনিং নিয়ে তাঁদের PSC, UPSC-র মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করে দেশ ও রাজ্য পরিচালনায় এগিয়ে আসার পরামর্শ দেন তিনি। একইসঙ্গে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি খেলাধুলা, সেনাবাহিনী এবং অগ্নিবীর হিসেবে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

এর পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের ইতিহাস জানার উপরও বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। ঋষি অরবিন্দ, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয়-বাদল-দীনেশ, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু এবং মাতঙ্গিনী হাজরার মতো স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও অবদান জানার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
আরও খবর
সীমান্তবর্তী স্কুলে NCC-তে জোর(Suvendu Adhikari)
NCC প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, এর কোনও বিকল্প নেই। তাঁর দাবি, স্কুল-কলেজে NCC-র সুযোগ থাকলে ছাত্রাবস্থা থেকেই পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ আরও শক্তিশালী হবে। উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনার প্রসঙ্গও তুলে ধরে তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার প্রতিটি স্কুল ও কলেজে NCC প্রশিক্ষণের জন্য আলাদা করে জোর দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছেও রাজ্যের সমস্ত স্কুল-কলেজে NCC চালুর বিষয়ে প্রস্তাব রাখার কথা জানান মুখ্যমন্ত্রী।
দেশপ্রেমের বার্তা(Suvendu Adhikari)
রাখির দিনে তাই তরুণদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ না থেকে দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিকত্বের মধ্য দিয়েও আরও শক্তিশালী হোক ।



