Polling Booth Guidelines
Bengal Liberty: বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার ৯৪ নম্বর বুথে অনিয়মের অভিযোগে দুই বিএলও-সহ ইআরও ও এইআরও-কে শোকজ করল নির্বাচন কমিশন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব তলব করা হয়েছে।
গুরুতর অভিযোগ উঠল (SIR)
অভিযোগ, ওই বুথের প্রথম বিএলও যিনি তৃণমূলের স্থানীয় পদাধিকারী হওয়ায় তাঁকে অপসারণ করেছিল কমিশন। কিন্তু অপসারণের পরেও তিনি কাজ চালিয়ে যান। নতুন বিএলও কাজে যোগ দেওয়ার পরও পুরনো বিএলও কাজ চালিয়ে যান। কমিশন সূত্রে খবর, দু’জনের সই মিলিয়ে দেখে হাতেনাত ধরে ফেলেছেন পর্যবেক্ষকরা।
