Palash-Palak Muchhal coming to Kolkata for a concert
Palash-Palak Muchhal coming to Kolkata for a concert

বিয়ে ভাঙার পর কলকাতায় কনসার্ট করতে আসছেন পলাশ, সঙ্গে থাকছেন পালক মুচ্ছল (palak-palash)

Bengal Liberty: ভাঙা হৃদয় নিয়ে কলকাতায় আসছেন পলাশ। সদ্য বিয়ে ভেঙেছে তাঁর ভারতীয় মহিলা দলের ক্রিকেটার স্মৃতি মন্ধানার সঙ্গে। স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তিনি। কিন্তু, থেমে থাকলে কি জীবন চলে? সেকারণেই হয়তো দুঃখ কষ্টকে সঙ্গী করেই সুরের জগতে আবারও ফিরতে চলেছেন পলাশ। শুরুটা সিটি অফ জয় থেকেই।

২০২৬ এর শুরুতে ১৫ ফেব্রুয়ারী পলাশ ও পালক মুচ্ছলকে কলকাতায় নিয়ে আসছে ফোরাম ফর দুর্গোৎসব কমিটি।এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে খবর মিলেছে, প্রথমে উদ্যোগতাদের পরিকল্পনা ছিল প্রেম দিবসের দিন তাঁদের কলকাতায় আনা হবে। তবে সেদিন নেতাজি ইনডোর স্টেডিয়াম খালি না থাকায় পরের দিন অনুষ্ঠান হবে। পালক ও পলাশ মুচ্ছলের সঙ্গে ফোরামের অনুষ্ঠানে থাকবেন সুখবিন্দর সিংও।

জানা গিয়েছে, (palak-palash)

পালক-পালাশের মা অমিতা উদ্যোক্তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। বিয়ে পিছিয়ে যাওয়ার ঘোষণার পর-পরই অমিতা ছেলের মানসিক অবস্থার কথা জানিয়ে বলেছিলেন, আচমকাই বিয়ে স্থাগিত হওয়াতে ভীষণভাবে ভেঙে পড়েছেন পলাশ। তবে বিখ্যাত গায়িকার ভাইয়ের বিয়ে হবে বলে নেটিজেনদের আশ্বাস দিয়েছিলেন কিন্তু ৭ ডিসেম্বর সব জল্পনার অবসান ঘটালেন খোদ স্মৃতি মন্ধানাই। প্রেস বিবৃতি দিয়ে তিনি জানান, পলাশ মুচ্ছল তাঁর অতীত।

স্মৃতি মান্ধানা বিবৃতি দেওয়ার পর চুপ থাকেন নি পলাশও। খুবই কষ্ট আছেন এবং খারাপ পরিস্থিতি মর্যাদার সঙ্গে সমলানোর চেষ্টা করছেন বলে সমাজ মাধ্যমে জানান তিনি। সেই সঙ্গে যাঁরা তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন পলাশ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury