Bengal Liberty: হড়পা বানে ভয়াবহ বিপর্যয়ের জেরে নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭৯। এখনও নিখোঁজ দেড় হাজারেরও বেশি মানুষ। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে জোরকদমে চলছে উদ্ধারকাজ। ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও ৩২০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নেপালের পর্যটন মন্ত্রক জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টে পর্যন্ত ৮৫ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।

ত্রাণ জমা পড়েছে তহবিলে (Nepal Flood)
এই ভয়াবহ বিপর্যয়ের পর নেপালের পাশে দাঁড়াচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ও সংস্থা। ত্রাণসামগ্রীর পাশাপাশি আর্থিক সাহায্যও পৌঁছচ্ছে কাঠমান্ডুতে। নেপালের অর্থ মন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত প্রায় ৩৬ ঘণ্টায় প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১৯১ কোটি নেপালি রুপির বেশি অনুদান জমা পড়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২০ কোটি টাকা।

১০টি ব্যাঙ্কের বিভিন্ন অ্যাকাউন্টে এই অনুদানের অর্থ জমা পড়েছে বলে জানা গিয়েছে। বিদেশ থেকে সাহায্যের পাশাপাশি নেপালের বহু নেতা-মন্ত্রীও আর্থিক অনুদান দিচ্ছেন। তাঁদের দেওয়া অর্থও জমা হচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। বর্তমানে ওই তহবিলে মোট অর্থের পরিমাণ প্রায় ৪০৯ কোটি নেপালি রুপি, ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৬ কোটি টাকা।
আরও খবর
প্রয়োজন বিপুল অঙ্কের টাকা (Nepal Flood)
উদ্ধারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনেও বিপুল অর্থের প্রয়োজন। এই পরিস্থিতিতে বিদেশি সাহায্যের দিকে তাকিয়ে নেপাল সরকার। ত্রাণ ও আর্থিক সাহায্য গ্রহণে সরকারের কোনও আপত্তি নেই বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা হড়পা বান নামে। কার্যত নিশ্চিহ্ন হয়ে যায় একাধিক গ্রাম। বহু বাড়িঘর ও পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যয়ের পর থেকেই নেপাল সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
আরো পড়ুন:-
https://bengalliberty.com/2026/08/28/suvendu-on-jadavpur-university-2/


