Italian Deputy Prime Minister visits India for the second time
Italian Deputy Prime Minister visits India for the second time

২৫- এ দ্বিতীয় ভারত সফরে ইতালির উপ-প্রধানমন্ত্রী অন্তেনিও তাজানি (Antonio Tajani)

Bengal Liberty: ইতালির উপ-প্রধানমন্ত্রী(Deputy PM) এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী, আন্তোনিও তাজানি(Antonio Tajani), ১০ ডিসেম্বর তাঁর দ্বিতীয় ভারত সফরে(India Visit) নয়াদিল্লি (New Delhi) পৌঁছেছেন। MEA মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) X-এ একটি পোস্টে তাজানির আগমনের বিষয়টি নিশ্চিত করেন। দুই দেশের কূটনৈতিক আদান-প্রদানের স্থিতিশীল গতিকে তুলে ধরতেই এই সফর অনুমান বিশেষজ্ঞ মহলের। পাশাপাশি এই সফর ভারত-ইতালির কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করবে বলেই অনুমান বিশেষজ্ঞ মহলের।

তাজানি নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী (External Affairs Minister) এস. জয়শঙ্করের(S. Jaishankar) সাথে বৈঠক করবেন এবং বৃহস্পতিবার মুম্বাইয়ে(Mumbai) সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। ভারত-ইতালি কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার লক্ষ্যে তাঁর এই সফর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী (Italian Prime minister)জর্জিয়া মেলোনি(Georgia Meloni) গত ২৩ নভেম্বর জোহানেসবার্গে জি২০ সম্মেলনের পাশাপাশি বৈঠক করেন। যেখানে তারা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, উদ্ভাবন, এআই, মহাকাশ এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

তাদের বৈঠকের পর, প্রধানমন্ত্রী মোদী X-এ লিখেছেন, “প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে খুব বৈঠক সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। ভারত-ইতালি কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী থেকে শক্তিশালীতর হচ্ছে, যা আমাদের দেশের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করছে।”

প্রসঙ্গত ভারত এবং ইতালি, যারা ১৯৪৭ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। এদিন,তাজানির ভারত সফর দুই দেশের মধ্যে উচ্চ-পর্যায়ের কূটনীতি স্থাপনের অংশ হতে চলেছে, যা ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে বলেই আশাবাদী সকলে। ভারত এবং ইতালি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, উদ্ভাবন, এআই, মহাকাশ এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury