Libya Election
Libya Election

Libya Election : দুই বছরের মধ্যেই নির্বাচন লিবিয়ায়! ক্ষমতার দ্বন্দ্ব মেটাতে বড় সিদ্ধান্ত দুই প্রতিদ্বন্দ্বী প্রশাসনের!

Bengal Liberty

দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে(Libya Election)এবার বড় পদক্ষেপ লিবিয়ায়। দেশের দুই প্রতিদ্বন্দ্বী প্রশাসন আগামী দুই বছরের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা ক্ষমতার দ্বন্দ্বের মাঝে এই সমঝোতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement

নির্বাচনের পথেই লিবিয়া(Libya Election)

লিবিয়ায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিভাজন তীব্র। দেশের বিভিন্ন অংশে পৃথক প্রশাসনের প্রভাব থাকায় বারবার প্রশ্ন উঠেছে, কবে ফিরবে স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা। এবার দুই পক্ষের মধ্যে নির্বাচনের বিষয়ে সমঝোতা সেই পরিস্থিতি বদলের নতুন আশা তৈরি করেছে। সমঝোতা অনুযায়ী, আগামী দুই বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণের ভোটে নতুন রাজনৈতিক নেতৃত্ব গঠনের পথ তৈরি হতে পারে।

Libya Election
Libya Election

ক্ষমতার দ্বন্দ্বের অবসানের আশা(Libya Election)

২০১১ সালে মুয়াম্মার গদ্দাফির পতনের পর থেকেই রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের মধ্যে দিয়ে এগিয়েছে লিবিয়া। একাধিকবার নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও নানা রাজনৈতিক মতবিরোধ ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার দুই প্রতিদ্বন্দ্বী প্রশাসনের সম্মতি সেই দীর্ঘ অচলাবস্থা কাটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বাস্তবে নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আয়োজন করা সম্ভব হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

নতুন রাজনৈতিক অধ্যায়ের অপেক্ষা(Libya Election)

দীর্ঘ রাজনৈতিক সংকটের পর লিবিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরানোর এই উদ্যোগ সফল হলে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। এখন আগামী দুই বছরে নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং দুই পক্ষের মধ্যে সমঝোতা কতটা কার্যকর থাকে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। গ্রিয় যুদ্ধ, রাজনৈতিক অশান্তি, বেঁচে থাকার লড়াই কে কেন্দ্র করে বারংবার উত্তপ্ত হয়েছে লিবিয়া সঠিক সুস্থ নির্বাচনের পর কি ঘুরে দাঁড়াবে উত্তর আফ্রিকার দেশটি?

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury