TMC on Humayun's Babri Masjid
Bengal Liberty Desk, ১০ ডিসেম্বর, কলকাতা: হুমায়ুনের তৈরি বাবরি মসজিদে বহু দূর দূরান্ত থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা আসছেন। কেউ ইট নিয়ে, কেউ আবার বালির বস্তা মাথায় করে নিয়েই ত্রিপুরা আসাম কিংবা পার্শ্ববর্তী গ্রাম থেকে এসে পৌঁছেছেন বাবরি মসজিদের মাঠে (West Bengal Babri Masjid)। রেজিনগর এলাকায় তৈরি বাবরি মসজিদ রাজনৈতিকভাবে ও সরা ফেলতে চলেছে বঙ্গে। বাবরি মসজিদ প্রাঙ্গণে থাকা মুসলিম সম্প্রদায়ের যুবকরা হুমায়ুনকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা সাসপেন্ড নোটিশকে নিন্দা জানাচ্ছেন। তারা হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরি করার সিদ্ধান্তকে কোথাও গিয়ে ইসলামের প্রতি হুমায়ুন কবিরের বলিদান বলেও মনে করছেন। তারা বলছেন আসন্ন নির্বাচনে হুমায়ুন কোভিদ যদি নতুন দল তৈরি করেন এবং ভোটে দাঁড়ান সেক্ষেত্রে তারাই বলিদানের প্রতিদানও সাধারণ মানুষ তাকে ফেরত দেবে।

TMC on Humayun’s Babri Masjid
শীতের এই ডিসেম্বর রাজনীতির উত্তাপ বাড়িয়েছে বাংলায় সে বিষয়ে নিশ্চিত। অপরদিকে হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে আসা যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তৃণমূলের জন্য চাপ সৃষ্টি করবে তা নিশ্চিত। যে দল সংখ্যালঘুদের তোষণের জন্য বারবার বিরোধীদের টোপের মুখে পড়ে সেই দল কেন হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরি সিদ্ধান্তকে সমর্থন করল না, সে বিষয়ে প্রশ্ন উঠছে অনেক। তার মাঝেই মুর্শিদাবাদের সাধারণ জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে হুমায়ুন কবিরের প্রতি বেইমানি বলে মনে করছেন। ‘হুমায়ুন কবিরকে অপমান করেছে তৃণমল ‘ ঠিক এই ভাষায় কড়া আক্রমণ করছেন সংখ্যালঘু দরদী শাসকদলকে।
