CBI Bribe Case
CBI Bribe Case

CBI Bribe Case : ঘুষ চাওয়ার অভিযোগ দোষী সাব্যস্ত সিবিআই অফিসার!

Bengal Liberty

১৭ বছর পর অবশেষে বিচার(CBI Bribe Case)পেলেন অবতার সিং সিবিআইয়ের অফিসার পার্থ সারথি দত্তের বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগে মামলা দায়ের করেছিলো অবতার সিং খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার নাম করে ঘুষ চাওয়ার অভিযোগে অবশেষে রায় ঘোষণা করল আদালত। রায় ঘোষণার পরেই অবশেষে স্বস্তি পেলেন অবতার সিং।

Advertisement
Advertisement

ঠিক কী অভিযোগ(CBI Bribe Case)

১৭ বছর আগে অর্থাৎ ২০০৯ সালে বিটি রোডের বাসিন্দা অবতার সিং স্থানীয় থানায় সিবিআইয়ের একটি মামলায় ৫০ হাজার টাকা ঘুষ না দিলে তাঁকে খুনের অপরাধে ফাঁসিয়ে দেওয়ার মারাত্মক অভিযোগ করেই থানায় অভিযোগ দায়ের করে। সেই সময় একটি হত্যা মামলার তদন্ত করছিলেন পার্থ সারথি দত্ত ওই সময় প্রমাণ লোপাটের ভয় দেখিয়ে বারংবার ঘুষ চাওয়ার অভিযোগ সামনে আসে এমনকি ঘুষের টাকা না দেওয়া হলে অপহরণ করে গুয়াহাটি নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়।

শেষ ভরসার জায়গা আদালত(CBI Bribe Case)

পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা না হওয়ার দরুন শেষমেশ আদালতের দ্বারস্থ হন অবতার সিং মামলা দীর্ঘায়িত হওয়ার পরেও আশা ছাড়েননি অবতার।প্রতিদিন লড়াই করে বিচার ব্যবস্থার উপর ভরসা করেই শেষমেশ সঠিক বিচার পেলেন তিনি আদালত সব পক্ষের বক্তব্য শুনেই দোষী সাব্যস্ত করেছে অভিযুক্ত পার্থ সারথি দত্তকে এতে পুলিশ, আইন, প্রশাসনের উপর সাধারণ মানুষের ভরসা কমে যাবে বলেও উল্লেখ করেছেন মাননীয় বিচারপতি। এই মামলা প্রকৃত উদাহরণ পেশ করেছে সাধারণ মানুষের উপর ক্ষমতা থাকলেই নিজের আস্ফালন দেখানো যায় না। অনেক ভরসা করেই সাধারণ মানুষ আইনের পথে হাতে সঠিক বিচার পেতে ১৭ বছর লাগলেও জয় হয়েছে সত্যের এমনটাই মত সংশ্লিষ্ট মহলের একাংশের।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury