Biman Basu
Biman Basu

Biman Basu: ভালো থাকুন বিমানদা! সুস্থতার বার্তা মমতার

Bengal Liberty: ছোট একটি চিরকুটে লেখা একটি বার্তা, শ্রদ্ধেয় বিমানদা, সুস্থ থাকুন, ভালো থাকুন – মমতা ব্যানার্জী। বার্তাবাহক কুণাল ঘোষ। রাজনৈতিক ময়দানে বৈপরীত্য থাকলেও শ্রদ্ধাজড়িত সুস্থতার বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী (Biman Basu)। দিল্লি যাওয়ার পথে অসুস্থতার পর নিজের ঘরে ফিরেছেন বামেদের প্রবীণতম নেতাদের অন্যতম বিমান বসু। বসানো হয়েছে পেসমেকার। এক্ষেত্রে কোন মতবিরোধ নয়! সুস্থতার কামনা করে বার্তা প্রেরণ করলেন মমতা, পৌঁছে দিলেন খোদ কুণাল।

Biman Basu
Biman Basu

বার্তা প্রেরণ করলেন কুণাল (Biman Basu)

সমাজ মাধ্যমে পোস্ট করে কুণাল লেখেন, ” বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু হৃদযন্ত্রে অপারেশনের পর আজ দিল্লি থেকে ফিরেছেন। সন্ধ্যায় তাঁকে আরোগ্যের শুভেচ্ছাবার্তা পাঠান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানদার সুস্থতা কামনা করেছেন তিনি। বিমানদা এখন ভালো আছেন। তবে সংক্রমণ এড়ানোর জন্য চিকিৎসকরা আপাতত কদিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।

Advertisement
Advertisement

নেত্রীর শুভেচ্ছাবার্তার বাহক হিসেবে আলিমুদ্দিন স্ট্রিটে গেছিলাম। মহম্মদ সেলিম, সুখেন্দু পানিগ্রাহীর সঙ্গে সৌজন্যমূলক কথা হল। বাবুদার সঙ্গে বহুদিন পর দেখা। একসময় পেশাগত কারণে কার্যত রোজ যাওয়া অফিসটিতে দীর্ঘকাল পর গেলাম। শুভেচ্ছাবার্তার জন্য মমতাদিকে ধন্যবাদ জানিয়েছেন নেতৃত্ব। এই পারস্পরিক সৌজন্য বেঁচে থাক।”

উল্লেখ্য, বিমান বসু মানেই ধূমপানের মজে থাকা মানুষ। রাজনৈতিক বৈঠক বা আলিমুদ্দিনের দোতলায় টিভির সামনে দাঁড়িয়ে ক্রিকেট, সিগারেট সবসময়ের সঙ্গী ছিল তার। পেসমেকার বসেছে, এবারে ছাড়তে হবে ধূমপান। রাজনৈতিক ময়দানে মতভেদ থাকলেও মমতার শুভেচ্ছা বার্তা রাজনৈতিক ভাবে জল্পনার সৃষ্টি করেছে।

আরো পড়ুন:-

https://bengalliberty.com/2026/09/04/blood-bank/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury