Farakka Landslide: ফরাক্কার কাছে মাটি বসে বিপর্যস্ত রেল! বাতিল একাধিক ট্রেন

Bengal Liberty

ফরাক্কা স্টেশনের কাছে জমি ধ্বসে যাওয়ার ঘটনায় একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেল (Farakka Landslide)। একাধিক দূরপাল্লার ট্রেন ও লোকাল পরিষেবা বাতিল করা হয়েছে। ৪ সেপ্টেম্বর বাতিল ট্রেনের তালিকায় হয়েছে একাধিক ট্রেন। তালিকায় রয়েছে হাটেবাজার এক্সপ্রেস, বালুরঘাট–শিয়ালদহ এক্সপ্রেস, কাটিহার–হাওড়া এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। পাশাপাশি আজিমগঞ্জ–কাটোয়া মেমু এবং কাটোয়া–আহমেদপুর প্যাসেঞ্জার ও মেমু ট্রেনও বাতিল করা হয়েছে। শুধু ৪ সেপ্টেম্বর নয়, ৫ সেপ্টেম্বরও একাধিক ট্রেন বাতিল থাকবে। বাতিলের তালিকায় রয়েছে সরাইঘাট এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, রাধিকাপুর–কলকাতা এক্সপ্রেস, জোগবানি–কলকাতা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস এবং মালদহ টাউন–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস।

Farakka Landslide
Farakka Landslide

ফরাক্কা স্টেশনের কাছে মাটি ধ্বসে যাওয়ার কারণে রেললাইনের নিরাপত্তা নিয়ে সতর্ক করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলে এই নিয়ন্ত্রণ জারি থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সম্পূর্ণ পরিষেবা মেনে এবং তালিকা সূচি না মানলে যাতায়াতে সমস্যা হতে পারে। সমস্যায় পড়তে পারে যাত্রীরা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury