Pinarayi Vijayan
Pinarayi Vijayan

দুর্নীতির অভিযোগে পিনারাই বিজয়নের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ হাইকোর্টের

Bengal liberty: কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব জাতীয় রাজনীতি। এবার পিনারাই বিজয়নের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের করার নির্দেশ দিল কেরল হাইকোর্ট। শুক্রবার কেরল হাই কোর্টের বিচারপতি এ বদরুদ্দিন বলে দিলেন, ইডির রিপোর্টের ভিত্তিতে প্রাথমিক তদন্ত না করে সরাসরি দুর্নীতি প্রতিরোধ আইন এবং অন্যান্য ধারায় এফআইআর করতে হবে। আইটি পরামর্শ সংক্রান্ত পরিষেবার নামে বিজয়নের কন্যা বীণার বন্ধ হয়ে যাওয়া সংস্থা ‘এক্সালজিক সলিউশনস’-কে ২ কোটি ৭৮ লক্ষ টাকা দেওয়ার বিষয়টি পুরোপুরি অস্বচ্ছ, এমনটাই জানিয়েছে আদালত। এই অর্থ প্রদানের ঘটনাটি এফআইআর দায়েরের পক্ষে যথেষ্ট। সংশ্লিষ্ট সিএমআরএল মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কন্যা টি বীণা ও জামাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য পুলিশের ডিজির কাছে আবেদন জানিয়েছিল ইডি। বিজয়ন ও বীণার বিভিন্ন ঠিকানায় হানা দেয় ইডি আধিকারিকরা। বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজয়ন ও তাঁর কন্যার বিরুদ্ধে তদন্ত করছে ইডি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।