Abhijit Dipke
Abhijit Dipke

দিল্লিতে পৌঁছনো মাত্রই আটক সিজেপি-র শীর্ষ নেতা অভিজিৎ দীপকে

Bengal Liberty : দিল্লিতে পৌঁছনো মাত্রই আটক হলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি)-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে। বিমানে উঠে আটক করা হয়েছে সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাও। এর আগেই ইউটিউবার ধ্রুব রাঠি এবং সিজেপি-র নেত্রী রত্না সিংকে আটক করেছে পুলিশ। সেই সময়েই দীপকেরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, তাঁদেরও দিল্লিতে পৌঁছনো মাত্রই আটক করা হবে। সিজেপি সেই আশঙ্কাই সত্যি হল।

রাজধানীজুড়ে চলছে ধড়পাকড়, চড়ছে পারদ

জানা যায়, শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে তাঁর বিমান নামতেই পুলিশ সেখানে পৌঁছে যায়। বিমানে ছিলেন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারাও। মুম্বই থেকে দিল্লিতে আসেন দীপকে-রা। সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে নামে তাঁদের বিমান। সেখান বিমানে উঠে তাঁদের আটক করে পুলিশ। সেই সময় বাকি যাত্রীদের দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ।
এদিন দীপকে-দের বিমান দিল্লিতে নামতেই পুলিশ তৎপর হয়ে ওঠে। আগে থেকেই তারা বিমানবন্দরে অপেক্ষা করছিল। ছিলেন অনেক মহিলা পুলিশকর্মীও। এদিকে, দীপকে-সহ সিজেপি নেতারা বিমানে বসে ইনস্টাগ্রামে ‘লাইভ’ করেন গোটা ঘটনা। সরাসরি সম্প্রচারে তাঁদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি দেখা যায়। দীপকে জানিয়ে দেন, গ্রেপ্তার হবেন জেনেই তিনি দিল্লিতে এসেছেন। পুলিশদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমরা বিমান থেকে নামা পর্যন্ত তো আপনারা অপেক্ষা করতে পারতেন! আসুন, গ্রেপ্তার করুন আমাদের। গ্রেফতার হতেই এসেছি। ভয় পাই না।’’ তাদের আটক করার বিষয়টি দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিক নিশ্চিত করেছেন।

Pushpak Bhattacharya
Pushpak Bhattacharya

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।