IMF India
IMF India

বিশ্ব জুড়ে অচলাবস্থা চললেও ভারতে আর্থিক বৃদ্ধি থাকবে অটুট

Bengal liberty : বিশ্ব জুড়ে মুদ্রাস্ফীতির চাপ ও অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির আশঙ্কার মধ্যেও ভারতে আর্থিক বৃদ্ধির হার বজায় থাকবে। ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের রিপোর্টে এই তথ্যই প্রকাশ্যে এসেছে। তবে যেভাবে গোটা বিশ্ব জুড়ে অর্থনৈতিক অচল্যাবস্থা চলছে সেই পরিস্থিতিতে ভারত কত দিন তার আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে পারবে সেটাই এখন প্রশ্ন।
ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের রিপোর্ট অনুযায়ী, ২০২৬-২৭ সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ৭ শতাংশ। যেভাবে দেশের মধ্যে অভ্যন্তরীণ চাহিদা বাড়ছে ও পরিষেবা সংক্রান্ত কাজ বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আগামীদিনে ভারতের অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকবে বলে মনে করছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড।


তবে সারা বিশ্ব জুড়ে যেভাবে অপরিশোধিত তেলের দাম বাড়ছে, এই পরিস্থিতি যদি লাগাতার চলতেই থাকে তাহলে ভারত তার আর্থিক বৃদ্ধি কতটা ধরে রাখতে পারবে তা নিয়ে সন্দিহান প্রকাশ করেছে মনিটরি ফান্ড। যেহেতু ভারত তেল আমদানি করতে হয়, তাই বেশি দাম দিয়ে ভারতকে তেল আমদানি করতে হবে। পাশাপাশি ভারতীয় টাকার ওপর চাপ বাড়বে। ব্যবসায়িক ক্ষেত্রে ও গৃহস্থালীর কাজে খরচ বাড়তে শুরু করবে। তাই বিশেষজ্ঞদের মতে, মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলতে থাকে, তাহলে তা ভারতের অর্থনীতির ক্ষেত্রে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। যুদ্ধ পরিস্থিতি মিটে গেলে ভারতের অর্থনীতির ওপর আঘাত আসার সম্ভাবনা কম। সেক্ষেত্রে ২০২৭-২৮ সালেও ভারতের আর্থিক বৃদ্ধির হার সাত শতাংশ বজায় থাকবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।