Bengal Liberty : ‘রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের কোনও অফিসিয়াল ইন্টিমেশন আমাদের কাছে নেই। তাই কোথাও থেকে মিছিল শুরু হবে, কত লোক আসবেন, সে সম্পর্কে অফিসিয়ালি কিছু জানি না।’ মঙ্গলবার কলকাতার নগরপাল অজয় নন্দের এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে মমতা তৃণমূল। মিছিলের নেতৃত্বে থাকার কথা কুণাল ঘোষের। ছাত্র যুবদের সঙ্গে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। কলকাতা পুলিশ কমিশনারের দাবি, এই মিছিল নিয়ে পুলিশের কাছে এখনও কোনও লিখিত বা সরকারি বিজ্ঞপ্তি জমা পড়েনি।
মিছিলের পোস্টার সোশ্যাল মিডিয়ায় রয়েছে বলে জানানো হলে নগরপাল স্পষ্ট জানান, পোস্টার দেখে পুলিশ কাজ করতে পারে না। তাঁর বক্তব্য, মিছিলের জন্য নির্দিষ্ট পদ্ধতি মেনে আগাম অনুমতি নেওয়া জরুরি। কারণ, মিছিলের জেরে যান চলাচল ও সাধারণ মানুষের অসুবিধা তৈরি হতে পারে। তাই আইনশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিয়ম মেনে কর্মসূচি করা উচিত।
পুলিশ কমিশনারের বক্তব্যে স্পষ্ট, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল মিছিলের কোনও পুলিশি অনুমতি না নিয়েই পথে নামছে। কিন্তু আইন অমান্য করে তৃণমূলের এই মিছিলের ফলাফল হৃতে বিপরীত হতে পারে বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের।
আরও খবর
প্রসঙ্গত, গতকাল এই প্রতিবাদ কর্মসূচিকে নিশানা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষের সুরে পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন , “সিপি-কে নির্দেশ দিয়েছি, রাজাবাজার থেকে এক পা এগোতে দেব না। প্রয়োজন হলে সেন্ট্রাল ফোর্সও নামাতে বলেছি। পেরোতে দেব না। কোনও বিশৃঙ্খলা করতে দেব না দুর্গাপূজা। ছারপোকা, আরশোলা, টুকরে টুকরে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি—এদের জন্য লাগবে তো। লাগবে, মা-ই বলে গেছে, মা দুর্গাই বলে গেছে। যত অসুর সবাইকে ত্রিশূল দিয়েই মা করবেন। গেরুয়া তাণ্ডব, হিন্দুত্ববাদীদের আক্রমণ।”


