Chingrighata Flyover
Chingrighata Flyover

চিংড়িহাটা ব্রিজে রং উঠিয়ে বসল বিশেষ ব্লক

Bengal Liberty : পুজোর মুখে শহর কলকাতাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। চিংড়িহাটা উড়ালপুলে রাস্তা সাত রঙা রঙে সেজে উঠেছে। তাতে বাইক নিয়ে যেতে বিপত্তির মুখে পড়তে হচ্ছে আরোহীদের। এই খবর সরকারের কানে আসতেই ব্যবস্থা নিয়ে শুভেন্দু অধিকারীর সরকার। ব্রিজের ওপর দুর্ঘটনা এড়াতে বসানো হয়েছে বিশেষ ব্লক।
সম্প্রতি চিংড়িহাটা উড়ালপুলের রাস্তাকে রংবেরঙে সাজাতে উদ্যোগ নিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের উদ্যোগে সাজানোর কাজ সম্পন্ন হয়। কিন্তু তারপর থেকে যারাই এই ব্রিজের ওপর দিয়ে মোটর সাইকেল নিয়ে যেতে নিচ্ছে, তাদেরই অসুবিধার মুখে পড়তে হচ্ছে। বাইক পিছলে যাচ্ছে। বাইক আরোহীদের মোটর সাইকেল চালাতে গিয়ে চোখে ধাঁধা লেগে যাচ্ছে। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানানো হয়। মুখ্যমন্ত্রী পুরমন্ত্রীকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন। শেষ পর্যন্ত ঠিক হয়, ব্রিজে রাস্তার ওপরে লাগানো রং তুলে ফেলা হবে ও তারপর বিশেষ ব্লক বসানো হবে। সেই মতো কাজ শেষ করা হয়। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মানুষের অসুবিধার কথা মাথায় রেখে এই ব্লক বসানো হয়েছে। আশা করি এতে সকলের সুবিধা হবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।