Bengal Liberty : রাজ্যে বেআইনিভাবে ও অতিরিক্ত মূল্যে স্ট্যাম্প পেপার বিক্রির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। এই দাবি জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে একটি চিঠি দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন।সাংসদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন ভেন্ডার বা বিক্রেতাদের কাছ থেকে সাধারণ মানুষ যখন স্ট্যাম্প পেপার কিনতে যাচ্ছেন, তখন তাঁদের কাছ থেকে ধার্য মূল্যের চেয়ে অনেক বেশি টাকা (অতিরিক্ত অবৈধ লেভি বা টাকা) নেওয়া হচ্ছে।এই পরিস্থিতিতে স্ট্যাম্প পেপারের কৃত্রিম সংকট এবং কালোবাজারি রুখতে অবিলম্বে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে বলে আর্জি জানিয়েছেন দোলা সেন। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে সঠিক মূল্যে সরকারি স্ট্যাম্প পেপার পান, তা নিশ্চিত করার জন্য তিনি মুখ্য সচিবের কাছে আবেদন জানিয়েছেন। এই দুর্নীতির পেছনে কোনো নির্দিষ্ট চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবং দোষী স্ট্যাম্প ভেন্ডারদের লাইসেন্স বাতিল-সহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

অবৈধভাবে স্ট্যাম্প পেপার বিক্রির বিরুদ্ধে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দোলা সেনের
পুষ্পক ভট্টাচার্য
পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।

