High Court
High Court

বনগাঁ সিপিআইএমকে বুকস্টল করার অনুমতি কলকাতা হাইকোর্টের

Bengal Liberty : বনগাঁ সিপিআইএমকে বুকস্টল করার অনুমতি দিল হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বনগাঁ থানার আইসি ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়ে বলেছেন, সিপিআইএম যেখানে স্টল করতে চাইবে , তার ১০০ মিটারের মধ্যে বুক স্টল করতে দিতে হবে। বিচারপতি আরও বলেন, স্টল তৈরির পর দুর্গাপুজোর দিনগুলোতে যাতে আইনশৃঙ্খলা জনিত কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে হবে।

পর্যাপ্ত নিরাপত্তা বন্দোবস্ত করতে হবে। বিচারপতি আরও বলেন, হাইকোর্টের নির্দেশ মানা হল কিনা, সেই বিষয়ে রিপোর্ট দিতে হবে পুলিশ সুপারকে। আগামী ২৩ নভেম্বর হবে এই মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এর আগে বনগাঁ সিপিআইএমকে বুকস্টল করার অনুমতি দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। ইতিমধ্যেই সিপিআইএম-এর বুকস্টল করা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে কলকাতা হাইকোর্টের এই রায় বনগাঁ সিপিআইএমকে অক্সিজেন জোগাবে বলে মত রাজনৈতিক মহলের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।