Bengal Liberty : ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়-এর শিবিরে তৃণমূল কর্মীরা যাতে যোগ দেয়, তার জন্য উদ্যোগ নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মমতা তৃণমূলের নেত্রী দোলা সেন। এই বিষয়ে তিনি কলকাতা পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজিকে চিঠি লেখেন। সেখানে তিনি বলেন, রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত থানার আইসি ও ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে , তৃণমূলের বাইরে থাকা সদস্যদের ১১০০-এর বেশি হলফনামা জমা দিতে হবে।
তিনি আরও বলেন, যেসব তৃণমূল নেতারা বিদ্রোহ করেছেন, তাদের পক্ষে যাতে অন্য তৃণমূল কর্মীরাও আসেন, তার জন্য ওসি ও আইসিরা উদ্যোগ নিয়েছে। এই বিষয়ে সাংবিধানিক স্তরের আধিকারিকরাও তাদের সহযোগিতা করছেন। সকলে যাতে বিদ্রোহী তৃণমূল শিবিরকে সমর্থন করে, তার জন্য প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরাও নেমে পড়েছেন আসরে। তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক কর্মীর সাংবিধানিক অধিকার রক্ষা করতে আমরা দায়বদ্ধ। তিনি বলেন, যদি কোনও পুলিশকর্মী এই কাজে উৎসাহ দেন ও আপনারা কোনও পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।


