Bengal liberty : বনগাঁ সিপিএমকে বুক স্টল করতে দেওয়ার অনুমতিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে গেল রাজ্য। শুক্রবার সকাল সোয়া ১১টা নাগাদ প্রধান বিচারপতির বেঞ্চে জরুরি ভিত্তিতে শুনানি হবে।
বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য শর্ত সাপেক্ষে বামেদের বুক স্টল করার অনুমতি দিয়েছিল। আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পার্টি অফিসের একশো মিটারের মধ্যে স্টল করতে হবে।
বুক স্টল তৈরি করার সময় ও বাকি সময়ে যেন কোনও অশান্তি না হয়, তা নিশ্চিত করতে বলেছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এদিন হাইওয়ের ওপর বুক স্টল করার ওপর আপত্তি তোলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। এই বিষয়টি নিয়ে আপত্তি তোলেন বিচারপতি। তিনি জানান, অন্যদের যখন অনুমতি লাগছে না তখন বামেদের কেন অনুমতি নিতে হবে। তিনি অ্যাডভোকেট জেনারেলের যুক্তি খারিজ করে দেন ও স্টল করার অনুমতি দেন। তবে সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির বেঞ্চে গেল রাজ্য সরকার।


