Weather Alert
Rainy Weather Alert

সপ্তমীতেও বৃষ্টির! পুজোর আনন্দে বাধা দেবে আবহাওয়া?

সপ্তমীর দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ফলে পুজোর মণ্ডপে মণ্ডপে ঘোরার পরিকল্পনা থাকলে আবহাওয়ার দিকে নজর রাখা প্রয়োজন। বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমন জেলাগুলিতে বাইরে বেরোনোর আগে সতর্ক থাকা ভালো।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে সপ্তমীর দিন রাজ্যের দুই প্রান্তেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই পুজোর আনন্দে বেরোনোর আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়া এবং প্রয়োজন হলে সঙ্গে ছাতা রাখা বুদ্ধিমানের কাজ হবে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।