Bengal Liberty : WWE স্ম্যাকডাউনের মঞ্চে এবার একের পর এক চমক! একদিকে ড্যামিয়ান প্রিস্টের জয়, অন্যদিকে ব্যারন করবিনের উপর কোডি রোডসের আক্রমণ। তবে শোয়ের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠল ক্রাউন জুয়েল ২০২৬-এর জন্য রোমান রেইনস বনাম স্যামি জেইনের ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণা। চ্যাম্পিয়ন বনাম চ্যাম্পিয়ন এই লড়াই ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা বাড়তে শুরু করেছে WWE ইউনিভার্সের মধ্যে।
ড্যামিয়ান প্রিস্টের জয়
স্ম্যাকডাউনের রিংয়ে আর-ট্রুথের বিরুদ্ধে নামেন ড্যামিয়ান প্রিস্ট। ম্যাচে নিজের শক্তি ও দক্ষতার পরিচয় দিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন প্রিস্ট। অন্যদিকে, আর-ট্রুথের জন্য এই ম্যাচের ফলাফল হতাশাজনক হলেও স্ম্যাকডাউনের মঞ্চে প্রিস্ট নিজের দাপট বজায় রাখলেন।
ব্যারন করবিনকে আক্রমণ কোডি রোডসের
শুধু রিংয়ের লড়াই নয়, স্ম্যাকডাউনে উত্তেজনা ছড়াল কোডি রোডসের আক্রমণেও। ব্যারন করবিনের উপর আক্রমণ চালান কোডি। এই ঘটনার পর WWE-র কাহিনিতে কী নতুন মোড় আসে, সেদিকেই নজর থাকবে দর্শকদের। কোডির এই পদক্ষেপ আগামী দিনে আরও বড় কোনও সংঘাতের ইঙ্গিত কি না, তা সময়ই বলবে।
আরও খবর

ক্রাউন জুয়েলে রোমান বনাম সামি চ্যাম্পিয়ন বনাম চ্যাম্পিয়নের লড়াই
তবে স্ম্যাকডাউনের সবচেয়ে বড় খবর নিঃসন্দেহে ক্রাউন জুয়েল ২০২৬-এর ম্যাচ ঘোষণা। এবার চ্যাম্পিয়ন বনাম চ্যাম্পিয়ন লড়াইয়ে মুখোমুখি হতে চলেছেন রোমান রেইনস ও স্যামি জেইন। দুই তারকার এই ম্যাচ ঘিরে WWE-র দর্শকদের মধ্যে বাড়তে চলেছে উত্তেজনা। সব মিলিয়ে, ড্যামিয়ান প্রিস্টের জয়, কোডি রোডসের আক্রমণ এবং রোমান রেইনস বনাম সামি জেনের ম্যাচ ঘোষণায় জমজমাট হয়ে উঠল স্ম্যাকডাউন। এবার ক্রাউন জুয়েল ২০২৬-এর মঞ্চে কোন তারকা বাজিমাত করেন, তার অপেক্ষায় ভক্তরা।


