Bengal Liberty : ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের সরণিতে এএফসি বর্নমাউথ! সান্ডারল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে দুর্দান্ত জয় তুলে নিল বর্নমাউথ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় তাদের। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে বর্নমাউথ।
ম্যাচের শুরু থেকেই নিজেদের আক্রমণাত্মক মেজাজে ধরা দেয় বর্নমাউথ। ম্যাচের মাত্র ৬ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ট্যাভার্নিয়ার। শুরুতেই গোল হজম করে চাপে পড়ে সান্ডারল্যান্ড। অন্যদিকে, গোলের পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায় বর্নমাউথের ফুটবলারদের। প্রথমার্ধে আর কোনও গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বর্নমাউথ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের আঘাত হানে বর্নমাউথ। ম্যাচের ৪৮ মিনিটে গোল করে দলের ব্যবধান ২-০ করেন এভানিলসন। পরপর দুই গোল হজম করে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সান্ডারল্যান্ড। তবে বর্নমাউথের রক্ষণ সামলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্নমাউথ।


