Bengal Liberty : আগামী ১ নভেম্বর সমাবেশ স্থগিতের দাবি জানিয়ে ফের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে আর্জি জানালেন দিল্লির বণিক সমাজ। রাহুলের কাছে তাঁদের আর্জি, তাঁরা কোনও সংঘাত চান না। তাঁরা আলোচনা চান। সেই কারণে তাঁরা ২০ মিনিটের জন্য রাহুলের সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে ফের চিঠি দিলেন।
চিঠিতে বিরোধী দলনেতাকে দিল্লির ব্যবসায়ীরা বলেছেন, দিল্লির ২০টি বাজারের ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চান। দেখা করতে তাঁরা বলতে চান, কী কারণে তাঁরা ১ নভেম্বর সমাবেশ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। তাঁরা কোনও সংঘাত চান না। আলোচনা চান। সেই কারণে তাঁরা বেশিক্ষণ সময় নেবেন না। ২০ মিনিট সময় চান। তার মধ্যেই তাঁরা তাঁদের আশঙ্কার কথা তুলে ধরবেন।
এর আগেও দিল্লির বণিক সমাজের পক্ষ থেকে রাহুলকে ১ নভেম্বর সমাবেশ স্থগিতের আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। দুদিন আগে সেই চিঠির জবাবও দিয়েছিলেন রাহুল। তাতে তিনি ব্যবসায়ী সমাজের কাছে আবেদন করেছিলেন যাতে তাঁরা মোদিজিকে বলেন জ্ঞানেশ কুমারকে ইস্তফা দিতে। তাহলেই তিনি সমাবেশ থেকে সরে দাঁড়াবেন। রাহুল যে ব্যবসায়ীদের ডাকে সাড়া৷ দেননি, সে কথা স্পষ্ট। সেই প্রত্যাখানের পর ফের একবার রাহুলের কাছে সমাবেশ স্থগিতের আবেদন জানালেন ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত রাহুলের কাছ থেকে কী প্রতিক্রিয়া মেলে সেটাই দেখার।


