Kaustuv Bagchi
Kaustuv Bagchi

আমার জন্য দল বিড়ম্বনায় পড়লে ইস্তফা দেব বার্তা কৌস্তভ বাগচির

Bengal Liberty : উত্তম দাসের বাড়িতে বিজেপি কর্মীদের যাওয়া নিয়ে বুধবারও সরব হলেন বিধায়ক কৌস্তভ বাগচি। এদিন তিনি বলেন, ভগবান এদের ক্ষমা করে দিও। এরা বাড়ির লোকের সামনে দাঁড়াতে পারবেন? তিনি আরও বলেন, “দলকে কখনও বিড়ম্বনায় ফেলব না। আমার জন্য দল বিড়ম্বনায় পড়লে ইস্তফা দেব। কারণ আমি ভারতীয় জনতা পার্টির কাছে কৃতজ্ঞ। কারও কারও নির্দেশে এসব হচ্ছে। যা হচ্ছে ভালো হচ্ছে না। কয়েকদিন পরে নিজেরাই নিজেদের মুখ আয়নায় দেখতে পারবে না।”
সম্প্রতি কৌস্তভ বাগচি বলেন, উত্তম দাসের সঙ্গে বিজেপি ঘনিষ্ঠতা বাড়ালে কেরোসিন তেল গায়ে ঢেলে আত্মহত্যা করবেন। কিন্তু উত্তম ও প্রশান্তকে বিজেপিতে কিছুতেই ঢুকতে দেব না। তারপরে বিজেপি কর্মীরা উত্তম দাসের বাড়িতে গিয়ে বিজয়ার শুভেচ্ছা জানান। কৌস্তভ-এর বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, উনি নিজেই তো কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন। দলে কে যোগ দেবে আর কে যোগ দেবে না, তা নেতৃত্ব ঠিক করবে। এই বিষয়ে ওনার মাথা ঘামানোর প্রয়োজন নেই।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।