Omar Abdullah
Omar Abdullah

অভ্যন্তরীণ কোন্দল ও অসন্তোষের সম্মুখীন ওমর আবদুল্লাহ

Bengal Liberty : : অভ্যন্তরীণ কোন্দল ও অসন্তোষের সম্মুখীন হতে হল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে। তাঁর দল ন্যাশনাল কনফারেন্সের (এনসি) ভেতরে এক তীব্র রাজনৈতিক ঝড় উঠেছে। (অভ্যন্তরীণ কোন্দল ও অসন্তোষ) মুখোমুখি হয়েছেন। সম্প্রতি মন্ত্রিসভায় রদবদলকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার নেতৃত্বাধীন সরকারের অন্দরে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে। জানা যায়, ২০২৬ সালের অক্টোবর মাসের শেষ সপ্তাহে ওমর আবদুল্লাহর মন্ত্রিসভা সম্প্রসারণের পর এই সংকটের সৃষ্টি হয়। মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় দলের অন্তত ১৭ জন বিধায়ক এবং শ্রীনগরের সংসদ সদস্য আগা রুহুল্লাহ মেহদি প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন।

মন্ত্রিসভায় রদবদল ঘিরে তীব্র অসন্তোষ

সূত্রের খবর, দলের বর্ষীয়ান নেতা মুবারক গুল, নাজির গুরেজি এবং আব্দুল মজিদ লারমি সহ বেশ কয়েক জন এনসি বিধায়ক শ্রীনগরে একটি জরুরি বৈঠক করেন। সেখানেই এই অভ্যন্তরীণ ক্ষোভ প্রকাশ্যে আসে, যেখানে বেশ কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন এবং অনেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন। তাঁরা দলের শীর্ষ নেতৃত্ব ফারুক আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন যাতে দলের ভেতরের “একতরফা সিদ্ধান্ত” এবং “কোটরি কালচার” বন্ধ করা হয়। তাঁদের অভিযোগ, দল এবং সরকারের অন্দরে নীতি নির্ধারণের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা চলছে, যা শীর্ষ নেতৃত্ব পুরোপুরি এড়িয়ে যাচ্ছে। পাশাপাশি, সদ্য গঠিত মন্ত্রিসভায় আঞ্চলিক ও ধর্মীয় ভারসাম্যের মারাত্মক অভাব রয়েছে বলে ক্ষোভপ্রকাশ করেছেন তাঁরা।

শ্রীনগরের লোকসভা সদস্য আগা রুহুল্লাহ মেহদি দলের নেতৃত্বের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে আগামী ৩ নভেম্বর ২০২৬ তারিখে দল এবং সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। প্রশাসনের অন্দরে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি তুলে প্রবীণ নেতৃত্ব তথা ফারুক আবদুল্লার হস্তক্ষেপ চেয়ে একটি প্রস্তাবও প্রস্তুত করেছেন অসন্তুষ্ট বিধায়করা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।