Kashmiri Pandits: দীর্ঘ বাস্তুচ্যুতির পর কাশ্মীরে রাম মন্দির পুনর্নির্মাণের সূচনা

Bengal Liberty

দীর্ঘ কয়েক দশকের বাস্তুচ্যুতির পর কাশ্মীরে ফের রাম মন্দির নির্মাণের উদ্যোগ (Kashmiri Pandits)। শনিবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে প্রাচীন রাম মন্দিরের জায়গায় নতুন মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কাশ্মীরি পণ্ডিতরা। এদিন ধর্মীয় আচার, হোম ও যজ্ঞে অংশ নেন বহু পণ্ডিত সম্প্রদায়ের মানুষ।

যে জায়গায় নতুন মন্দিরটি নির্মিত হবে, সেই ভূখণ্ড কাশ্মীরি পণ্ডিতদের কাছে শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিক এবং আবেগের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় সাড়ে তিন দশক আগে ওই স্থানেই একটি প্রাচীন রাম মন্দির ছিল। উপত্যকায় সশস্ত্র উগ্রবাদী বিদ্রোহের সময় মন্দিরটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে জমিটি জবরদখল করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে।

‘হেরিটেজ সংরক্ষণ’ প্রকল্পে নির্মাণ Kashmiri Pandits

দীর্ঘ সময়ের সেই অধ্যায়ের পর এবার একই জায়গায় নতুন করে রাম মন্দির গড়ে তোলার প্রস্তুতি শুরু হয়েছে। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের প্রত্নতত্ত্ব ও ঐতিহ্য দফতরের ‘হেরিটেজ সংরক্ষণ’ প্রকল্পের আওতায় মন্দির নির্মাণের জন্য অর্থ অনুমোদন করা হয়েছে। সেই অর্থেই মন্দিরটি নির্মাণ করা হবে।

মন্দির নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের বক্তব্য, কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীরের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ফলে সোপিয়ানে রাম মন্দির পুনর্নির্মাণ শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা তৈরির উদ্যোগ নয়, বরং হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারেরও একটি পদক্ষেপ। কাশ্মীরি পণ্ডিতদের একাংশের কথায়, “এই মন্দির কেবল একটি নির্মাণ প্রকল্প নয়, এটি সোপিয়ানের সঙ্গে আমাদের পূর্বপুরুষদের সংযোগের প্রতীক।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury