Punjab AAP
Punjab AAP

পাঞ্জাবে আপের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ

Bengal Liberty : পাঞ্জাব বিধানসভা ভোটে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলল শাসক দল আম আদমি পার্টি। সেই প্রার্থী তালিকায় ৪০ জন বিধায়ককেই টিকিট দেওয়া হয়েছে। তারমধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। এছাড়াও জায়গা করে নিয়েছেন জেলবন্দি মন্ত্রী সঞ্জীব অরোরাও।


এবারেও ধুরি কেন্দ্র থেকেই লড়বেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ধুরি আম আদমি পার্টির খুবই শক্ত ঘাঁটি। ২০২২ সালে ভগবন্ত মান এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী দরবীর সিং গোল্ডিকে ৫৮ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন। এছাড়াও এই ধুরি কেন্দ্রেই মিউনিসিপ্যাল কাউন্সিল নিজেদের দখলে রাখতে পেরেছে আম আদমি পার্টি। এবারে বিধানসভা ভোটকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছেন ভগবন্ত মানের। গত সাড়ে চার বছরে রাজ্যবাসীর জন্য তিনি কী কী কাজ করেছেন, সেই কথা তিনি এলাকার মানুষের দরজায় গিয়ে তুলে ধরেছেন। আগামী দিনেও একইভাবে তিনি তাঁর প্রচার চালিয়ে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

২০২২ সালে বিধানসভা নির্বাচনে আসার আগে যে সব প্রতিশ্রুতি তাঁর দল দিয়েছিল, তার সবটাই পূরণ করেছেন বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। এরমধ্যে যেমন বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, উন্নত মানের স্কুল রয়েছে, তেমনি আম আদমি ক্লিনিক, সাধারণ নাগরিককে আর্থিকভাবে সবল করে তোলার ব্যবস্থাও রয়েছে। আগামী নির্বাচনে এর প্রতিফলন পড়বে বলে মনে করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।