Bengal Liberty : অবশেষে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ‘জনতার ইমপিচমেন্ট’ আয়োজন করল ইন্ডি জোট। শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের রাজাজি মার্গের বাড়িতে ওই মক পার্লামেন্টের আয়োজন করা হয়। ইন্ডি জোট অবশ্য ওই পুরো ইমপিচমেন্ট প্রক্রিয়াকে মক পার্লামেন্ট বলতে রাজি নয়। পরে ওই কর্মসূচির নাম দেওয়া হয় ‘জন মহাভিযোগ’। লোকসভার অন্দরসজ্জা, স্পিকারের আসন-সহ একটি বিশেষ মঞ্চ তৈরি করে এই প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন নির্ধারিত সময় সাড়ে ৩টে নাগাদ ওই ‘জন মহাভিযোগ’ শুরু হয়। স্পিকারের আসনে দেখা যায় প্রাক্তন লোকসভার স্পিকার মীরা কুমারকে। হাজির ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, হেমন্ত সোরেন, এমএ বেবি, বৃন্দা কারাট-সহ ইন্ডি জোটের অন্য নেতারা। উপস্থিত ছিলেন কালীঘাট তৃণমূলের তরফে সৌগত রায়, সাগরিকা ঘোষরা। প্রতীকী অধিবেশনে বিতর্ক শুরুর জন্য খাড়গে প্রস্তাব পেশ করলে ইন্ডিয়া জোটের সদস্যরা টেবিল চাপড়ে তাঁকে সমর্থন জানান। পাশাপাশি, ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগানও তোলেন তাঁরা।
খাড়গের পেশ করা ইমপিচমেন্ট প্রস্তাবে মোট ৬টি অভিযোগ করা হয়েছে। ১। ভোটচুরির ষড়যন্ত্র। ২। ১৩.২ কোটি ভোটারের নাম বাদ। ৩। সংসদের অনুমোদন ছাড়ে ফর্ম ৬-এ বদল এনেছেন। ৪। ইসিআইনেটের মাধ্যমে ভোটার তালিকায় কারচুপি। ৫। অন্য দুই কমিশনারের পরামর্শ অমান্য। ৬। মোদি ও শাহর নির্দেশ কাজ। খাড়গের অভিযোগ, মোদি ও শাহর নির্দেশে জ্ঞানেশ কুমার যেভাবে ভোটচুরি করেছেন , তা দেশদ্রোহিতার শামিল।


