PPP
পিপিপি প্রকল্পে পরামর্শদাতা নিয়োগে কেন্দ্রের তালিকাকে স্বীকৃতি

পিপিপি প্রকল্পে পরামর্শদাতা নিয়োগে কেন্দ্রের তালিকাকে স্বীকৃতি

Bengal Liberty : পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর রাজ্যের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পগুলির গতি বাড়াতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ ও অভিনব সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যে বিভিন্ন পিপিপি প্রকল্পের জন্য ট্রানজ্যাকশন অ্যাডভাইসার বা পরামর্শদাতা নিয়োগের ক্ষেত্রে এবার কেন্দ্রের তালিকাকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দফতর।

জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বিষয়ক বিভাগ দ্বারা অনুমোদিত বা তালিকাভুক্ত অভিজ্ঞ পরামর্শদাতা সংস্থাকেই রাজ্য এখন সরাসরি কাজে লাগাতে পারবে। এর ফলে রাজ্য সরকারকে নতুন করে প্রতিটি প্রকল্পের জন্য দীর্ঘমেয়াদী টেন্ডার ডেকে পরামর্শদাতা খোঁজার দরকার হবে না। এতে শুধু সময় বাচবে এমনটা নয়, সেইসঙ্গে অর্থ-ও সাশ্রয় হবে। পরিবহন, নগরোন্নয়ন, পর্যটন, তথ্যপ্রযুক্তি, শিল্প পরিকাঠামো এবং সামাজিক পরিকাঠামো-সহ (স্বাস্থ্য ও জলসম্পদ) একাধিক গুরুত্বপূর্ণ খাতের পিপিপি প্রকল্পগুলি এই বিজ্ঞপ্তির আওতায় আসবে বলে জানা গিয়েছে।

রাজ্যের বিভিন্ন দফতর ও সরকারি সংস্থাগুলি এখন এই তালিকা থেকে তাদের প্রয়োজন অনুযায়ী সরাসরি পরামর্শদাতা নির্বাচন করতে পারবে। এই ব্যবস্থার মাধ্যমে রাজ্যে বকেয়া ও নতুন পরিকাঠামো প্রকল্পগুলির কাজ অনেক সহজ ও তাড়াতাড়ি করা সম্ভব হবে। এমনটাই আশা প্রকাশ করছে অর্থ দফতর।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।