দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার বিস্তারিত সময়সূচি
দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার বিস্তারিত সময়সূচি

সিবিএসসির দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচি প্রকাশ বোর্ডের

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৭ থেকে দশম ও দ্বাদশ, উভয় শ্রেণির পরীক্ষাই শুরু হতে চলেছে। পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। পরীক্ষার্থীরা সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইট (cbse.gov.in) থেকে সম্পূর্ণ পরীক্ষার সূচি ডাউনলোড করতে পারবেন।

বোর্ডের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৭-এ দশম শ্রেণির পরীক্ষা দিতে চলেছে ২৬ লক্ষের বেশি পড়ুয়া। মোট ৮৩টি বিষয়ে পরীক্ষা হবে। অন্য দিকে, দ্বাদশ শ্রেণিতে মোট ১২১টি বিষয়ের পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লক্ষের বেশি।

দশম শ্রেণির পরীক্ষার সূচি অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি পেন্টিং, ১৭ ফেব্রুয়ারি অঙ্ক (স্ট্যান্ডার্ড ও বেসিক), ২২ ফেব্রুয়ারি বিজ্ঞান, ২৬ ফেব্রুয়ারি ইংরেজি, ৩ মার্চ হিন্দি এবং ৮ মার্চ সমাজবিজ্ঞানের পরীক্ষা হবে। অন্য দিকে, দ্বাদশ শ্রেণিতে ১৬ ফেব্রুয়ারি পদার্থবিদ্যা, ২৭ ফেব্রুয়ারি রসায়ন, ৫ মার্চ ইংরেজি, ৯ মার্চ গণিত, ১৬ মার্চ অর্থনীতি, ২৫ মার্চ জীববিজ্ঞান, ২৭ মার্চ ইতিহাস এবং ১ এপ্রিল বিজনেস স্টাডিজ়ের পরীক্ষা নির্ধারিত হয়েছে। পরীক্ষার্থীরা সম্পূর্ণ বিষয়ভিত্তিক সূচি বোর্ডের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে।
উল্লেখ্য, রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও প্রতিবছর শুরু হয় ফেব্রুয়ারি-মার্চ নাগাদ। তবে, এ বছর এমনটা হয়নি। জানা যাচ্ছে জনগণনার কারণে হয়তো এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, দু’টি পরীক্ষাই পিছিয়ে যেতে পারে।

Bengal Liberty