Today's Horoscope: Financial Gains and Possible Challenges for Different Zodiac Signs
Today's Horoscope: Financial Gains and Possible Challenges for Different Zodiac Signs

আজকের রাশিফল: কার ভাগ্যে অর্থলাভ, কার জীবনে অশান্তির আশঙ্কা?

কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সহযোগিতায় আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ব্যবসায় আয় বাড়বে, হঠাৎ অর্থলাভেরও যোগ রয়েছে। তবে মাথার যন্ত্রণা ভোগাতে পারে। দাম্পত্য বিষয়ে বিবাদ এড়িয়ে চলুন। শুভ রং: লাল।

পুরনো কোনও কাজে প্রত্যাশামতো সাফল্য মিলতে পারে। ব্যবসায় লাভের সুযোগ বাড়বে। গবেষণার কাজে উন্নতি এবং কর্মক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন। তবে সন্তানের জন্য খরচ বাড়তে পারে। শুভ রং: সাদা।

পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা। ব্যবসায় নতুন সুযোগ আসবে। কর্মক্ষেত্রে সুখবর পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধান হবে, বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। শুভ রং: সবুজ।

বাড়িতে সুখবর আসতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ কমবে এবং নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। তবে দুপুরের পর শারীরিক সমস্যা বাড়তে পারে। দাম্পত্যে তর্ক এড়িয়ে চলুন। শুভ রং: সাদা।

নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। অর্থভাগ্য ভাল থাকলেও শত্রুদের থেকে সতর্ক থাকুন। কারও কারণে বদনামের আশঙ্কা রয়েছে। সন্তান ও দাম্পত্যের বিষয়েও চিন্তা বাড়তে পারে। শুভ রং: কমলা।

ব্যবসার ব্যস্ততায় পারিবারিক সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। হারানো জিনিস ফিরে পেয়ে আনন্দ পাবেন। শিল্পীদের উন্নতির যোগ রয়েছে। জরুরি সিদ্ধান্তে জীবনসঙ্গীর পরামর্শ নিন। আগুন থেকে সাবধান থাকুন। শুভ রং: সবুজ।

প্রেমের সম্পর্কে জমে থাকা অভিমান মিটতে পারে। কাছের আত্মীয়ের সাহায্যে উপকৃত হবেন। কর্মব্যস্ততা বাড়বে। তবে কোমরের নীচে ব্যথা এবং যাতায়াতে সমস্যার আশঙ্কা রয়েছে। শুভ রং: সাদা।

দিনের শুরুতে পেটের সমস্যা ভোগাতে পারে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। শত্রুদের থেকে সতর্ক থাকুন। সংসারে কিছু অতিরিক্ত খরচের যোগ রয়েছে। শুভ রং: লাল।

নিজের বুদ্ধিতে ব্যবসায় উন্নতি করতে পারবেন। তবে রাগের কারণে কাজে বাধা আসতে পারে। যানবাহন বা জমি কেনার আগে ভালভাবে ভাবুন। দুপুরের পর আর্থিক চাপ বাড়তে পারে। শুভ রং: হলুদ।

কর্মক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন এবং আর্থিক উন্নতির যোগ রয়েছে। ব্যবসার পুরনো টানাপড়েন মিটতে পারে। তবে সন্তানের খরচ ও কোমরের সমস্যা চিন্তা বাড়াতে পারে। ব্যক্তিগত সমস্যা গোপন রাখুন। শুভ রং: নীল।

অপরিচিত কারও সাহায্য পেতে পারেন। ব্যবসায় অলসতা ক্ষতির কারণ হতে পারে। পারিবারিক অশান্তি ও সন্তানের বিষয়ে চিন্তা বাড়বে। তবে সপরিবারে ভ্রমণের যোগ রয়েছে। শুভ রং: নীল।

পরিশ্রম করেও আর্থিক ক্ষেত্রে প্রত্যাশিত উন্নতি নাও হতে পারে। দাম্পত্য জীবন সুখের কাটবে এবং সন্তানের সহযোগিতা পাবেন। দুপুরের পর ব্যবসায় সুখবর আসতে পারে। কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। শুভ রং: হলুদ

Soham Mullick
সোহম মল্লিক

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।