Bengal Liberty : পড়ুয়ার ‘অপরাধ’ সে কপালে হিন্দু ধর্মের পবিত্র তিলক-চন্দন পরেছে। শুধুমাত্র এই কারণে স্কুলে হেনস্থার শিকার হতে হয়েছে পড়ুয়াকে! এমনই অভিযোগ তুলে লন্ডনের একটি প্রাইমারি স্কুলের বিরুদ্ধে ব্রিটেন হাই কোর্টের দ্বারস্থ হল ভারতীয় বংশোদ্ভূত এক পরিবার। জানা গিয়েছে, ৯ বছরের ছেলের ধর্মীয় স্বাধীনতা খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের অভিযোগে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই পড়ুয়ার বাবা। ক্ষতিপূরণ হিসেবে ২৫ হাজার পাউন্ড দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম লন্ডনের ভিকার্স গ্রিন নামে একটি প্রাইমারি স্কুলে।
পড়ুয়ার পরিবার জানিয়েছে, তাদের ছেলে স্বামীনারায়ণ সম্প্রদায়ের একজন হিন্দু। ২০২১ সাল থেকেই সে নিয়মিত কপালে ‘তিলক-চন্দন’ পরেই স্কুলে যেত। এটি তাদের সম্প্রদায়ের একটি বিশেষ ধর্মীয় চিহ্ন। পরিবারের অভিযোগ, এতদিন এই চিহ্ন পরা নিয়ে স্কুলের তরফে কোনও আপত্তি জানানো হয়নি। কিন্তু ২০২৫ সালের শেষের দিকে আচমকাই ওই ধর্মীয় চিহ্ন নিয়ে আপত্তি জানাতে শুরু করে স্কুল কর্তৃপক্ষ।
এমনকী, বারবার ওই শিশুকে তার ধর্মের ওপর বিশ্বাস নিয়ে প্রশ্ন করা হয় বলেও অভিযোগ। এমনকী তাকে স্কুল কাউন্সিল থেকেও সরিয়ে দেওয়া হয় এবং স্কুলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেও বাধা দেওয়া হয় বলে দাবি পরিবারের। পরিবারের অভিযোগ, স্কুলের তরফে দাবি করা হয়েছিল, ধর্মীয় রীতিনীতি মেনে সন্তানকে যদি স্কুলে পড়াতে হয় তাহলে কোনও ধর্মীয় স্কুলে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছিল ওই স্কুলের তরফে।
আরও খবর
এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ওই নাবালক পড়ুয়া। শেষ পর্যন্ত ছেলেকে ওই স্কুল থেকে সরিয়ে নিতে বাধ্য হন বাবা-মা। এই অভিযোগেই স্কুলের পরিচালন সমিতির বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করা হয়েছে। যদিও পরিবারের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। তাদের দাবি, শিশুটির ধর্মীয় বিশ্বাসের প্রতি সংবেদনশীল আচরণই করা হয়েছিল এবং বিকল্প ব্যবস্থার প্রস্তাবও দেওয়া হয়ে


