Canada and India's Diplomatic relations
Bengal Liberty: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এবং আন্তর্জাতিক আইডিইএ-র (International IDEA) চেয়ারপারসন শ্রী জ্ঞানেশ কুমার(Shri Gyanesh Kumar) বৃহস্পতিবার কানাডার (Canada) হাইকমিশনার এইচ.ই. ক্রিস্টোফার কুটারের ( H.E Christopher Cooter) সাথে দেখা করেন। এই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনায় হয়। মূলত গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করার প্রসঙ্গে এবং আন্তর্জাতিক নির্বাচনী সহযোগিতার প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। এই বৈঠকের জেরে ভারত ও কানাডার কুটনৈতিক মেলবন্ধন সম্ভব হবে বলে আশাবাদী বিশেষজ্ঞ মহল। এই বৈঠকের পর দু’দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পথে আরও এক পদক্ষেপ এগিয়ে যাবে বলে আশাবাদী সকলেই (india-canada relation)।
উল্লেখ্য, india-canada relation
আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা সংস্থা – ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্সের ২০২৬ সালের চেয়ারপার্সন হিসাবে ৪ই ডিসেম্বর দায়িত্ব নেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। সুইডেনের স্টকহোমে IDEA-র কাউন্সিল অফ মেম্বার স্টেটসের বৈঠকে সভাপতি পদে দায়িত্ব নেন জ্ঞানেশ।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত IDEA বিশ্বজুড়ে গণতান্ত্রিক পরিকাঠামো এবং নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী করার চেষ্টা করে। বর্তমানে ৩৫টি দেশ এই সংস্থার সদস্য। ভারত এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। এ বছর ওই সংস্থার সভাপতিত্ব করবেন জ্ঞানেশ কুমার (india-canada relation)।
