Bengal Liberty : পাঁচ বছরের মধ্যে সবচেয়ে দূষিত দীপাবলি পালন করল দিল্লি। সেখানকার গড় একিউআই-এর পরিমাণ ৩৭৬। সোমবার সকাল ১০টা নাগাদ সেখানকার একিউআই ছিল ৩৭১। ৫১টি নজরদারি স্টেশন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, ১৪টি জায়গার অবস্থা গুরুতর। ৪টির অবস্থা খারাপ। বাকি ৩৩টির অবস্থার খুবই খারাপ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, ২০২১ সালের পর দিল্লিতে ৩৭৬ একিউআই-এর মাত্রা সর্বোচ্চ। উৎসবের দিনগুলোর পর দূষণের মাত্রা আরও বেড়ে যায়। সোমবার দিল্লির আকাশ কুয়াশা ও ধোঁয়ায় ভরে ছিল। এদিন দৃশ্যমানতা অনেকটাই কমে যায়।
সকালে সফদরজং এলাকায় দৃশ্যমানতা কিছুটা কমে গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। ভারতের প্রধান ৬টি শহরে একিউআই-এর মাত্রা ১০০০-এর উপরে। সোমবার সকালে দিল্লির বাতাসে একিউআই-এর পরিমাণ ছিল ৬৩৭। বাওয়ানা, বুরারি, জাহাঙ্গিরপুরী, সোনিয়া বিহার, পাঞ্জাব বাগ, ওখলা ও রোহিনীতে বাতাসে একিউআই-এর পরিমাণ অনেকটাই বেশি ছিল। রবিবার রাত থেকে এই সমস্ত এলাকাগুলোতে দূষণের মাত্রা ছিল অত্যন্ত বেশি। দূষণের মাত্রা কম রাখার জন্য দিল্লিতে বাজি পোড়ানোর ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের বাইরে গিয়েছে অনেক জায়গায় বাজি পোড়ানো হয়েছে। যেসব জায়গায় বাজি পোড়ানো নিষিদ্ধ, সেই সমস্ত জায়গাতেও বাজি পোড়ানো হয়েছে।


