সিরিজ জয়ের লক্ষ্যে কিউইদের বিরুদ্ধে নামছে মেন ইন ব্লু!
সিরিজ জয়ের লক্ষ্যে কিউইদের বিরুদ্ধে নামছে মেন ইন ব্লু!

সিরিজ জয়ের লক্ষ্যে কিউইদের বিরুদ্ধে নামছে মেন ইন ব্লু!

Bengal Liberty : পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। আগামীকাল হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল।ভারতীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে ফের মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। প্রথম দুটি একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে টক্কর দিয়েও শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করতে হয়েছে মিচেল স্যান্টনারদের।অন্যদিকে, চোটের সমস্যায় জর্জরিত নিউজিল্যান্ড দল। ২০০৯ সালের পর ভারতীয় দলের সামনে রয়েছে এক সুবর্ণ সুযোগ। সেবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ৪-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতেছিল ভারত। তারপর আর কিউইদের ঘরের মাঠে সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া।

১৭ বছর পর তরুণ অধিনায়ক শুভমান গিলের হাত ধরে কি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে যুক্ত হবে নতুন সাফল্য? সেটাই এখন দেখার। বিরাট কোহলি যা পারেননি, সেই কৃতিত্বই কি অর্জন করবেন গিল? তা নিয়েও সমর্থকদের মধ্যে জোর চর্চা চলছে।টি-টোয়েন্টি সিরিজের মতোই একদিনের সিরিজেও দাপুটে পারফরম্যান্স ভারতের। প্রথম ম্যাচে রোহিত-কোহলি জুটির দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে জয় তুলে নিয়েছিল মেন ইন ব্লু।

অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে ১৩৪ রান তাড়া করতে নেমে চাপে পড়লেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় ভারত। কে এল রাহুল, শ্রেয়স আইয়ার এবং অন্যান্য ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৪ রানে জয় পায় টিম ইন্ডিয়া। পাশাপাশি, বল হাতেও দুরন্ত ছন্দে দেখা যাচ্ছে গুরনুর ব্রারকে। সব মিলিয়ে তৃতীয় একদিনের ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে ভারতীয় শিবির। নতুন ইতিহাসের সাক্ষী থাকবে হ্যামিল্টন-সহ গোটা ভারত, নাকি ঘুরে দাঁড়াবে কিউইরা? আলোর উৎসবের রেশ কাটতে না কাটতেই ফের ক্রিকেটের ২২ গজে মুখোমুখি হতে চলেছে মেন ইন ব্লু ও কিউইরা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।