Bengal Liberty : রাশিয়া-ইউক্রেনের চলমান সংঘাতের মধ্যেই ফের একবার দীর্ঘক্ষণ ফোনে কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির। তাঁদের কথোপকথনে উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।
সূত্রের খবর অনুযায়ী, নরেন্দ্র মোদিকে ফোন করেন জেলেনস্কি। কথোপকথনের শুরুতেই জেলেনস্কির তরফে দীপাবলির শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা সংঘাত নিয়েও আলোচনা হয়। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার উদ্যোগের পরেও দুই দেশের মধ্যে সংঘাতের আবহ কাটেনি। বরং তা ক্রমশ জটিল আকার ধারণ করছে।
এরই মধ্যে উঠে আসছে আরও একটি প্রশ্ন। রাশিয়ার সঙ্গে আলোচনার পথ প্রশস্ত করতে কি ভারতের সহযোগিতা চাইছেন জেলেনস্কি? অতীতেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তরফে একাধিকবার আলোচনার প্রস্তাব এলেও তাতে সাড়া দেয়নি ইউক্রেন। উল্টে রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। তার পাল্টা জবাবও দিয়েছে মস্কো। ফলে দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে।
আরও খবর
এই টানাপোড়েনের আবহে ফের কি মধ্যস্থতার জন্য ভারতের সাহায্য চাইছে ইউক্রেন? সেই কারণেই কি উৎসবের আবহে মোদিকে ফোন জেলেনস্কির? কূটনৈতিক মহলে উঠছে এমনই প্রশ্ন।
ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার উদ্যোগেও এখনও পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় এবার কি কৌশলগতভাবে ভারতের দিকে তাকাচ্ছে ইউক্রেন? এত কিছুর পরেও প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কি যুদ্ধের কোনও নিষ্পত্তি হবে? আলোচনার টেবিলে কি একসঙ্গে বসবে রাশিয়া ও ইউক্রেন? কোন দিকে মোড় নেবে যুদ্ধের ভবিষ্যৎ? এই পরিস্থিতিতে ভারতের অবস্থান কী হবে, তা নিয়েও জল্পনা তুঙ্গে।


