newtown fire
ঋ রায়, Bengal Liberty: নিউটনের ঘুনি বস্তি! ১৭ ডিসেম্বর, শীতের সন্ধ্যায় ভয়াবহ অগ্নি-কাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এই বসতি। ২০০টি পরিবারের মাথার ছাদ রাতারাতি কয়েক ঘণ্টায় পুড়ে ছাই। এরপর উঠে এলো চাঞ্চল্যকর বেশ কিছু অভিযোগ (Amit malviya on newtown fire)।
মালভিয়ার টুইট (Amit malviya on newtown fire)
অমিত মালভিয়া টুইট করে বিজেপির তরফ থেকে দাবি করেন, SIR আবহে বহিরাগত বাংলাদেশীদের বাঁচাতেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ‘বাংলাদেশী’ ঘুনি বস্তিতে।
প্রতিবেশীরা দাবি করেন, এই বস্তিতে বাংলাদেশিরা ছিলেন। তবে SIR আতঙ্কে অনেকে ভারতের মাটি ছাড়া হয়ে বাংলাদেশে গিয়েছেন। তবে, এখনও পর্যন্ত অনেকে থেকে গিয়েছেন। অর্থনৈতিকভাবে কিছুটা স্বচ্ছল হওয়ার দরুণ বস্তিতে না-থেকে পাকা বাড়িতে ভাড়া থাকেন। আর এই তথ্য জানেন পাড়ার সকলেই। তারা এলো কীভাবে? দিনের পর দিন আবর্জনা ময়লা কুড়িয়ে কোনওভাবে বস্তিতে দিন কাটিয়েছেন, সেই সম্পর্কে প্রশাসনের কোনও ভ্রুক্ষেপ নেই।
আঁধার ভোটার জন্ম সার্টিফিকেট সবটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। ছেলে মেয়ের বই খাতার নষ্ট। এমনটাই দাবি করেছেন বস্তিতে অগ্নিকাণ্ডে সর্বহারা স্থানীয়রা। কিছুটা আতঙ্কেও রয়েছেন তাঁরা।
SIR আবহে তাদের নথি চাইলে প্রশাসনকে ভারতীয় হওয়ার প্রমাণ হিসেবে কি দেখাবেন, সেটা নিয়ে গতকাল রাত থেকেই চিন্তিত তাঁরা। যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে বিষয়টি দেখার অনুরোধ জানানো হয়েছে (Amit malviya on newtown fire)।
