TMC MLA Monoranjan Bapari not invited at
Bengal liberty Desk, ১৯ ডিসেম্বর, কলকাতা: হুগলির বলাগড়ের রাজনীতিতে কী এ বার নতুন মুখ? দলের বড় সভায় আমন্ত্রণ পেলেন না দলেরই বিধায়ক। তবে কি আসন্ন নির্বাচনে প্রার্থী বদল? হুগলির রাজনীতিতে (Hooghly) শাসকদলের অন্দরেই এই নিয়ে উঠছে প্রশ্ন (TMC MLA Monoranjan Bapari not invited at Party meeting)।
দলীয় সভায় ডাক পেলেন না বিধায়ক (TMC MLA Monoranjan Bapari not invited at Party meeting)
বছর ঘুরলেই আসন্ন বিধানসভা নির্বাচন। তার মধ্যেই হুগলির বলাগড়ের (Balagarh) রাজনীতিতে তৃণমূলের (TMC) গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভার পাল্টা হিসেবে বলাগড়ের মাজদিয়া একতারপুরে তৃণমূল কংগ্রেসের জনসভা হয় গত বুধবার। অথচ সেই জনসভায় আমন্ত্রণ পাননি বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (Monoranjan Bapari) । ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। নিজেই ফেসবুকে পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বিধায়ক।
মনোরঞ্জনের ফেসবুক পোস্ট (TMC MLA Monoranjan Bapari not invited at Party meeting)
নিজের সামাজিক মাধ্যমে মনোরঞ্জন লিখেছেন, “প্রিয় বলাগড় বাসী তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, আমি তো এখন বিধান সভার কনজুমার ও কোঅপারেটিভ কমিটি ট্যুরে উত্তর ২৪ পরগনা নদিয়া জেলা ভ্রমনে আছি। আজ খবর পেলাম গতকাল নাকি হাজার হাজার মানুষের এবং জেলার তাবড় তাবড় নেতাদের সমাগমে বলাগড়ের একতারপুরে তৃনমূলের একটা ঐতিহাসিক মিটিং হয়েছে। কেউ জানালে হয়তো আমিও কমিটির ট্যুর বাতিল করে ওখানে পৌঁছে যাবার চেষ্টা করতাম।”
তবে নিজের পোস্টে সভা সফল হওয়ার প্রশংসা করে দলের প্রতি আনুগত্য বজায় রাখার বার্তা দিয়ে বিধায়ক লেখেন, “যাইহোক আমি থাকি বা না থাকি হাজার হাজার মানুষের উপস্থিতিতে যে সফল সভা অনুষ্ঠিত হয়েছে, যে জনজোয়ার দেখার পরে বলাগড় বাসী প্রত্যেকটা মানুষ বলছে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলাগড় জয় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর জন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। আগামী দিনেও এমন সফল সমাবেশ দেখতে চাই।” মনোরঞ্জনের এই পোস্ট ইঙ্গিত দিচ্ছে, বলাগড়ের সংগঠনের একটি অংশ হয়ত তাঁকে দলীয় কর্মসূচি থেকে দূরে সরিয়ে রাখছে।
তার পরেও প্রশ্ন থেকেই যাচ্ছে, ভোটের মুখে দলের কর্মসূচি থেকে বাদ পড়ে যাওয়ার বিষয়টি কি বড় কোনও ইঙ্গিত! আসন্ন বিধানসভা নির্বাচনে কি টিকিট পাবেন না বিধায়ক, সেই নিয়েও উঠেছে প্রশ্ন। দলের এত বড় কর্মসূচিতে বর্তমান বিধায়কের অনুপস্থিতি কি নিছকই ‘ভুল’? নাকি এর পিছনে রয়েছে বড় কোনও রাজনৈতিক সিদ্ধান্ত। সেই প্রশ্নও এখন ঘুরপাক খাচ্ছে হুগলির রাজনীতিতে (TMC MLA Monoranjan Bapari not invited at Party meeting)।
