পাঞ্জাবে হার্দিক, মুম্বইয়ে আর্শদীপ! আইপিএলের আগে দুই তারকার দলবদল চূড়ান্ত
পাঞ্জাবে হার্দিক, মুম্বইয়ে আর্শদীপ! আইপিএলের আগে দুই তারকার দলবদল চূড়ান্ত

পাঞ্জাবে হার্দিক, মুম্বইয়ে আর্শদীপ! আইপিএলের আগে দুই তারকার দলবদল চূড়ান্ত

Bengal Liberty : আইপিএলের পরবর্তী মরশুমের আগে ক্রিকেট মহলে বড়সড় দলবদলের খবর। হার্দিক পান্ডিয়া যোগ দিচ্ছেন পাঞ্জাব কিংসে এবং আর্শদীপ সিং পাড়ি দিচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্সে। দুই তারকার দলবদল আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে বলে খবর সামনে এসেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের ইউটুব চ্যানেলে আর্শদীপ সিং এর ভিডিও পোস্ট করেই জানিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে হার্দিক পান্ডিয়া নিজের ইন্সট্রাগ্রামে শ্রেয়াস আইয়ার কে নিজের অধিনায়ক বলেই মেনে নিয়েছেন।

আইপিএল কর্তৃপক্ষের তরফে ১১ নভেম্বর এই মেগা ট্রেডের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ২০২৭ সালের আইপিএলের আগে দুই ফ্র্যাঞ্চাইজির এই অদলবদল ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই চুক্তি অনুযায়ী, হার্দিক পান্ডিয়া পাঞ্জাব কিংসে যোগ দেবেন ১৮ কোটি টাকার চুক্তিতে। মুম্বইয়ে তাঁর আগের চুক্তির পরিমাণ ছিল ১৬.৩৫ কোটি টাকা। অন্যদিকে, আর্শদীপ সিং ১৮ কোটি টাকার চুক্তিতেই মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন। অর্থাৎ, দুই ক্রিকেটারের সরাসরি অদলবদল হলেও কোনও অতিরিক্ত অর্থের লেনদেনের কথা ঘোষণা করা হয়নি।

২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএলে অভিষেক হয়েছিল হার্দিকের। মুম্বইয়ের হয়ে চারটি আইপিএল ট্রফি জেতার পর ২০২২ সালে গুজরাট টাইটান্সে যোগ দেন তিনি। সেখানে প্রথম মরশুমেই অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়ন করেন। ২০২৪ সালে ফের মুম্বইয়ে ফিরে অধিনায়কের দায়িত্ব পান তিনি। এবার পাঞ্জাবের হয়ে নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই ভারতীয় অলরাউন্ডার। অন্যদিকে, ২০১৯ সালে পাঞ্জাব কিংসের হয়েই আইপিএলে যাত্রা শুরু করেছিলেন আর্শদীপ। দীর্ঘ আট মরশুম পাঞ্জাবের হয়ে খেলার পর এবার নতুন ঠিকানা মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএলে এখনও পর্যন্ত ৯৬টি ম্যাচে ১১১টি উইকেট নিয়েছেন তিনি। পাঞ্জাব কিংসের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারিও আর্শদীপ। সব মিলিয়ে ২০২৭ সালের আইপিএলের আগে দুই দলের এই বড়সড় রদবদল আগামী মরশুমের দলীয় সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।