এবার প্রিজন ভ্যানে অভিষেকের লাইট আর ফ্যান খুলে নিয়ে গেল পুলিশ
এবার প্রিজন ভ্যানে অভিষেকের লাইট আর ফ্যান খুলে নিয়ে গেল পুলিশ

এবার প্রিজন ভ্যানে অভিষেকের লাইট আর ফ্যান খুলে নিয়ে গেল পুলিশ

Bengal Liberty : এবার মমতা সর্বভারতীয় তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে আলো ও পাখা খুলে নিয়ে গেল খোদ পুলিশ। বুধবার তারা এইসব খুলে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। এদিকে এই ঘটনা ঘটার পরেই স্থানীয় এলাকাবাসী-সহ অনেকেরই মনে পড়ে যায় আজ থেকে প্রায় এক বছর আগেকার কথা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে মা কালীকে পিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ওই সময় ঘটনাকে কেন্দ্র করে চরম বিতর্ক তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভাইফোঁটার দিন সন্ধেবেলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পটূয়াপাড়ার বাড়ির সামনে অস্থায়ী টিনের শেড খুলে ফেলতে দেখা গেল। জানা গিয়েছে, পুলিশের নির্দেশে এদিন শেড খোলার কাজ শুরু হয়। ফুটপাথ জবরদখল করে বাড়ির সামনে অস্থায়ী শেড তৈরির অভিযোগ ওঠে। ওই শেডেই সাংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা বসতেন। সেই শেড এবার খোলার বন্দোবস্ত করল খোদ পুলিশ। খুলে নিয়ে যাওয়া হয় আলো এবং পাখাও।

সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে এই লাইট-ফ্যান খোলার ভিডিও সামনে আসে। অভিষেকের দাবি অনুযায়ী, কলকাতা পুলিশ তাঁর বাড়ির সামনে এসে ‘রেইকি’ বা এলাকা পরিদর্শন করছিল। প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার দিয়ে বা অন্য কোনোভাবে এটি ভেঙে ফেলার পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন অভিষেক। সম্প্রতি অভিষেকের জন্মদিনের রাতে তাঁর বাড়ির সামনে কলকাতা পুলিশ এবং তৃণমূল সমর্থকদের মধ্যে একটি বড়সড় সংঘাত ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার পর থেকেই ওই এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা এবং ১৪৪ ধারা (বিএনএসএস-এর ১৬৩ ধারা) জারি রয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।