কালীঘাটে হামলা, নজরদারি থেকে নিরাপত্তার গেট ভাঙা—নির্বাচন কমিশনকে চিঠি অভিষেকের আইনজীবীর!
কালীঘাটে হামলা, নজরদারি থেকে নিরাপত্তার গেট ভাঙা—নির্বাচন কমিশনকে চিঠি অভিষেকের আইনজীবীর!

‘বুলডোজার চালিয়েও আমার কন্ঠস্বর রোধ করা যাবে না’: হুঙ্কার অভিষেকের

Bengal Liberty : ‘বুলডোজার বা দমনপীড়ন তাঁর কণ্ঠরোধ করতে পারবে না।’ ১২ নভেম্বর, বৃহস্পতিবার সকালে নিজের এক্স (X) হ্যান্ডেল এবং ফেসবুক পেজে পোস্ট করে হুশিয়ারির সুরেএমনটাই দাবি করেছেন মমতা সর্বভারতীয় তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এদিন সকালে কলকাতার কালীঘাটে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ফুটপাথে থাকা অস্থায়ী কাঠামো ভাঙতে কলকাতা পুরসভা ও পুলিশ যৌথভাবে বুলডোজার অভিযান চালায়। এর পরেই তিনি এই মন্তব্য করেছেন।

সামাজিক মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন যে, ‘হাজার হাজার বুলডোজার নামিয়েও তাঁর কণ্ঠস্বর স্তব্ধ করা বা তাঁর অদম্য জেদ ভাঙা যাবে না। তিনি ‘বাংলা-বিরোধীদের’ বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার এবং এক ইঞ্চিও জমি ছাড়বেন না।’ হুঙ্কারের সঙ্গে এমনটাই দাবি জানিয়েছেন তিনি। এর আগে বুধবার তিনি গুরুতর অভিযোগ করেছিলেন যে, কলকাতা পুলিশের আধিকারিকরা সরকারি গাড়ি নিয়ে তাঁর বাড়ির চারপাশে বেআইনিভাবে নজরদারি বা রেইকি চালাচ্ছেন। ৭ই নভেম্বর তাঁর বাড়ির সামনে ঘটে যাওয়া গন্ডগোলের প্রসঙ্গ টেনে ফের হামলার ছক কষা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন অভিষেক।

কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফুটপাথ দখল করে তৈরি বাঁশের অস্থায়ী ছাউনি বা শেড, গার্ডরেল এবং একটি লোহার গেট সরিয়ে দিতে এদিন সকালে কলকাতা পুরসভা বুলডোজার ও গ্যাস কাটার নিয়ে অভিযান শুরু করে। অভিযানের সময় এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের অসুবিধা এবং ফুটপাথ দখলের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, নিরাপত্তার প্রয়োজনে তৈরি ওই কাঠামো তাঁরা নিজেরাই বুধবার সন্ধ্যা থেকে খোলার কাজ শুরু করেছিলেন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।